ধবার সকাল থেকে ঝড়-বৃষ্টি হয়েছে ঢাকা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তারপরেও যানজটের তীব্রতা বেড়েছে। তবে স্মরণকালের মধ্যে ২১ কিলোমিটার লম্বা যানজটের নজির নেই।

শেষ আপডেট: 18 March 2026 19:48
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে এবার রমজানের ইদ (Eid) বা ইদ উল ফিতর (Eid al-Fitr) কবে পালিত হবে সরকারি ভাবে তা এখনও ঘোষণা হয়নি। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানা যাবে ইদ কবে। তবে মঙ্গলবার থেকে দেশটিতে সাত দিনের ইদের ছুটি শুরু হয়ে গেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটের মতো বড় শহর গুলির মানুষ মঙ্গলবার থেকেই ছুটি কাটাতে বাড়ি ফেরা শুরু করেছেন। ফলে, ট্রেন, বাস, লঞ্চে তিল ধারনের জায়গা নেই। সব ধরনের গণ পরিবহণেই ছাদেও যাত্রীরা উঠে পড়েছেন। 
এদিকে একসঙ্গে যানবাহনের এই বিপুল চাপ সামাল দিতে পারছে না বড় শহরগুলি সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের সংযোগকারী রাস্তাগুলি। ঢাকার অদূরে শিল্প এলাকা গাজীপুরে প্রায় ২১ কিলোমিটার লম্বা যানজটে দুপুর থেকে থমকে আছে কয়েক হাজার যাত্রীবাহী গাড়ি।
গাজীপুর হল বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় হাব। বুধবার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে ঘোষণা করা হয়েছে। ফলে একসঙ্গে কয়েক লাখ শ্রমিক বুধবার থেকেই সপরিবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরই মধ্যে বুধবার দুপুরে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে ৫ জেলার ট্রেন চলাচল থমকে আছে। নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন।

তার মধ্যে বুধবার সকাল থেকে ঝড়-বৃষ্টি হয়েছে ঢাকা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তারপরেও যানজটের তীব্রতা বেড়েছে। তবে স্মরণকালের মধ্যে ২১ কিলোমিটার লম্বা যানজটের নজির নেই।