Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ত্বকে সাদা সাদা দাগ মানেই শ্বেতী নাও হতে পারে, স্টিগমা ভেঙে ডাক্তার দেখিয়ে নিন

ত্বকে সাদা দাগ দেখলেই শ্বেতী ভাববেন না। ছত্রাক সংক্রমণ বা অন্য কারণেও হতে পারে। কখন চিকিৎসকের কাছে যাবেন জানুন।

ত্বকে সাদা সাদা দাগ মানেই শ্বেতী নাও হতে পারে, স্টিগমা ভেঙে ডাক্তার দেখিয়ে নিন

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 17 March 2026 12:33

দ্য ওয়াল ব্যুরো: ত্বকের নানা জায়গায় সাদা সাদা দাগ-ছোপ মানেই শ্বেতী (Vitiligo) নয় (Skin Disease)। অনেকেই শ্বেতী ভেবে লজ্জায় রোগ লুকিয়ে যান। ফলে সেই দাগ-ছোপ বেড়ে গিয়ে আরও বিপত্তি বাঁধায়। তখন শরীরের খোলা জায়গাগুলিতে যেমন হাত-গলা, মুখ ইত্যাদি জায়গাতেও সাদা সাদা ছোপ হতে শুরু করে।

ডার্মাটোলজিস্টরা বলছেন, এই সাদা দাগগুলো (Skin Disease) ছুলি হতে পারে। তাছাড়া সংক্রমণজনিত কারণেও এমন সাদা দাগ হতে পারে ত্বকে। বাচ্চাদের মুখ, চোখের পাশে, হাতে, পায়ে, গায়ে  এমন দাগ বেশি দেখা যায়। ত্বকের যে কোন অংশে এই রোগ হতে পারে। ঠোঁট, আঙ্গুলের ডগায়, যৌনাঙ্গে, মাথা ও বুকে বা শরীরের যে কোন জায়গায় এই রোগ হতে পারে। 

তবে, শরীরের যে অংশে রোগ থাকে না যেমন, হাতের তালু, পায়ের তলায়, ঠোঁট, এ সব জায়গায় এই রোগ হলে চিকিৎসাতেও রোগ সারতে দেরি হয়। তাই যখন দেখবেন ত্বকে হাল্কা এমন দাগ পড়ছে তখনই ডাক্তার দেখিয়ে নেওয়া ভাল।

শ্বেতী নয়, ত্বকেরই এক ধরনের অসুখ?

আমাদের ত্বকে মেলানোসাইট নামে এক ধরনের কোষ থাকে। এই কোষ মেলানোজেনেসিস প্রক্রিয়ায়   মেলানিন নামে একধরনের রঞ্জক তৈরি করে। এই রঞ্জকের কমবেশির কারণেই ত্বকের রঙ এক এক জনের এক এক রকম হয়। শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যার জন্য রক্তে এক ধরনের শ্বেতকণিকাটি টি-লিম্ফোসাইট বেড়ে যায়। এরাই মেলানোসাইট কোষটি ধ্বংস করে। এর কারণে ত্বকের কিছু অংশে এক ধরনের সাদা দাগ দেখতে পাওয়া যায়, একে বলে শ্বেতী। এটি একধরনের অটোইমিউন ডিজিজ।

তবে ছুলি বা এই জাতীয় সাদা দাগ হল একধরনের সংক্রমণজনিত অসুখ। সিঁদুর, আলতা, মাথার কলপ বা হেয়ার কালার, প্রসাধনীর রাসায়নিক ইত্যাদি থেকে ত্বকে সাদা সাদা ছোপ হতে পারে। চিকিৎসার পরিভাষায় এর নাম ‘কেমিক্যাল লিউকোডার্মা’। ফাঙ্গাল ইনফেকশন থেকেও এমন দাগ হতে পারে। তখন সেই জায়গায় চুলকানি, অস্বস্তি হবে। ত্বক আঁশের মতো খসখসে হয়ে যাবে।

কুষ্ঠ হলেও এমন দাগ হতে পারে। যদি দাগের কারণ কুষ্ঠ হয়, তাহলে সেটি চেনার সবচেয়ে সহজ উপায় তাতে কোনও সেনশেসন থাকে না। জায়গাটা অসাড় হয়ে যায়। চিমটি কাটলে লাগবে না। অনেক সময় পোড়া জায়গা বা কেটে যাওয়া জায়গাও সাদা হয়ে যায়। তার মানে ত্বকে কোথাও সাদা দাগ মানেই সেটা শ্বেতী নয়। অনেকের ধারণা, শ্বেতী মানেই ছোঁয়াচে। তা একেবারেই নয়। বরং ছুলি ছোঁয়াচে। এক জনের থেকে অন্য জনের হতে পারে।

শ্বেতী রোগ আসলে কী

শ্বেতী একটি দীর্ঘস্থায়ী চর্মরোগ, যেখানে শরীরের কিছু অংশে ত্বকের রঙ সম্পূর্ণ সাদা হয়ে যায়। এতে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভুল করে ত্বকের মেলানিন উৎপাদনকারী কোষকে আক্রমণ করে। ফলে ত্বকের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যায়। যদিও এটি ছোঁয়াচে নয় এবং সাধারণত ব্যথা বা চুলকানির মতো সমস্যা তৈরি করে না।

কখন চিকিৎসকের কাছে যাবেন

বিশেষজ্ঞদের মতে, ত্বকে নতুন করে সাদা দাগ দেখা দিলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে শুরুতেই চিকিৎসা করলে সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি নিজের মতো করে কোনও ক্রিম বা ওষুধ ব্যবহার না করার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের মতে, শ্বেতী বা ত্বকের অন্য কোনও সমস্যাকে লজ্জার বিষয় হিসেবে দেখার কোনও কারণ নেই। সচেতনতা এবং সময়মতো চিকিৎসাই এই ধরনের সমস্যার মোকাবিলার সবচেয়ে বড় উপায়।

কীভাবে সারবে?

চেহারা সুন্দর হলেও ত্বকের এরকম সাদা দাগের জন্য আমরা হীনম্মন্যতায় ভুগি। লোকজনের সামনে যেতে লজ্জা পাই। এই দাগ সারানোর জন্য নারকেল তেল খুবই উপকারি একটি উপাদান। প্রতিদিন ওই স্থানে নারকেল তেল লাগালে ধীরে ধীরে সাদা দাগগুলি মিলিয়ে যায়।

ছুলি হলে চিরুনি, তোয়ালে, গামছা, জামা-কাপড় আলাদা করে রাখা উচিত। নইলে সেগুলো ব্যবহারে অন্য কারও ছুলি হতে পারে।

অনেকে বলেন লাল মাটি নাকি এই ধরনের সাদা দাগছোপের জন্য মলমের কাজ করতে পারে। লাল মাটিতে প্রচুর পরিমাণে কপার থাকে। এর সঙ্গে আদা মিশিয়ে মিশ্রণ বানিয়ে দাগের জায়গায় লাগাতে পারেন, তবে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে।

ঠিক সময়ে চিকিৎসা করালে ছুলি এবং কুষ্ঠ রোগও সম্পূর্ণ ভাল হয়ে যায়।

(দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য নানা মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা, যা আলাদা করে দ্য ওয়ালের তরফে যাচাই করা হয়নি।
Note: This report is intended for informational purposes only and is not a substitute for medical advice. It is based on statements published across social media and various other media platforms, which have not been independently verified by The Wall.)


```