Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'পেটে লাথি মেরে বাচ্চাকে মেরেছে!' কেন্দ্রীয় কর্মচারী স্বামীর বিরুদ্ধে থানায় এফআইআর স্ত্রীর

মহিলার অভিযোগ, বিয়ের সময় অনেক যৌতুক দিলেও মন ভরেনি শ্বশুরবাড়ির লোকেদের।

'পেটে লাথি মেরে বাচ্চাকে মেরেছে!' কেন্দ্রীয় কর্মচারী স্বামীর বিরুদ্ধে থানায় এফআইআর স্ত্রীর

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 March 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় জল কমিশনে (Central Water Commission) কর্মরত স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে নারকীয় অত্যাচারের অভিযোগ তুলে পুলিশের (Police) দ্বারস্থ হলেন মহিলা। বিয়ের পর যৌতুক (Dowry) হিসাবে গাড়ি না দেওয়ার অভিযোগে জোর করে যৌন সম্পর্ক ও পরে ভ্রূণহত্যার মতো গুরুতর অভিযোগ সামনে এনেছেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভাদোহির (Bhadohi) ঘটনা।

শুক্রবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারই ৩২ বছর বয়সি মহিলা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। এরপরই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ভাদোহির পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক বলেন, ২০১৭ সালে মহিলার বিয়ে হয়। এরপর থেকেই মহিলা তাঁর স্বামীর সঙ্গে লখনউতে থাকতে শুরু করেন। অভিযোগ, সেখানে হামেশাই স্বামীর বাবা-মা, ভাই এবং বোন দেখা করতে যেতেন।

মহিলার আরও অভিযোগ বিয়ের সময় অনেক যৌতুক দিলেও মন ভরেনি শ্বশুরবাড়ির লোকেদের। এরপরই নতুন একটি গাড়ি কিনে দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু তা দিতে অস্বীকার করলেই চলত শারীরিক ও মানসিক নির্যাতন। পাশাপাশি গর্ভবতী হওয়ার পর জোর করে স্বামী অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন বলে অভিযোগ মহিলার।

এরপরেও মুক্তি মেলেনি মহিলার। গত বছরের সেপ্টেম্বরে গর্ভবতী থাকাকালীন স্বামী তার পেটে লাথি মারে বলে অভিযোগ। অতিরিক্ত রক্তপাতের কারণে মহিলার গর্ভপাতও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরেই বৃহস্পতিবার কোনওরকমে পুলিশের কাছে পৌঁছে অভিযোগ জানান মহিলা। পরে নিজের মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তের স্বার্থে এই মুহূর্তে কেন্দ্রীয় জল কমিশনে কর্মরত স্বামীর পরিচয় জানায়নি পুলিশ। সবদিক খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।


```