Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ডোবা থেকে প্লাস্টিকের বোতল কুড়োচ্ছে বাঘ! পরিবেশকে প্লাস্টিকমুক্ত করার বার্তা দক্ষিণরায়েরও

প্লাস্টিক দূষণ রোধে বিশ্বজুড়ে বহুবার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ ফলপ্রসূ হয়নি।

ডোবা থেকে প্লাস্টিকের বোতল কুড়োচ্ছে বাঘ! পরিবেশকে প্লাস্টিকমুক্ত করার বার্তা দক্ষিণরায়েরও

শেষ আপডেট: 14 February 2024 16:26

দ্য ওয়াল ব্যুরো: প্লাস্টিক জমছে পরিবেশে। প্লাস্টিকের বর্জ্য ধ্বংস করছে সমুদ্রের বাস্তুতন্ত্র। গভীর অরণ্যের আনাচ কানাচেও ছড়িয়ে প্লাস্টিক। পৃথিবীব্যাপী পরিবেশ দূষণের পিছনে অন্যতম প্রধান কান্ডারি হল প্লাস্টিক। নন-বায়োডিগ্রেডেবল এই জিনিসটি ব্যবহারের ক্ষেত্রে যতটাই সুবিধাজনক, প্রাকৃতিক পরিবেশের জন্য ঠিক ততটাই অস্বাস্থ্যকর। প্লাস্টিক দূষণ রোধে বিশ্বজুড়ে বহুবার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ ফলপ্রসূ হয়নি। যত্রতত্র প্লাস্টিকের বর্জ্য ফেলাটা অভ্যাস হয়ে গেছে মানুষের। আর তারই নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছে একটি বাঘ।

হ্যাঁ, বাঘ। প্রতিবাদই বটে। ডোবায় পড়ে থাকা একটি খালি প্লাস্টিকের বোতল কামড়ে টেনে এনে তা মুখে তুলে হেলতে দুলতে যেতে দেখা গিয়েছে একটি পূর্ণবয়স্ক হলদে কালো ডোরাকাটাকে। যে ডোবা থেকে সে জল খায়, সেখানে মানুষের ব্যবহার করা প্লাস্টিকের বোতল জল নোংরা করবে, তা একেবারেই পছন্দ নয় তার। ঠিক যেমন আমরা পছন্দ করি না, যে কেউ এসে আমাদের বাসস্থানের চারপাশটা নোংরা করে রাখুক। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার দীপ কাঠিহারের তোলা এই ভিডিওটি ঝড়ের মতো ভাইরাল হচ্ছে। ভিউয়াররা লিখছেন, “এক কঠিন বাস্তব। পশুরাও বলার চেষ্টা করছে তাদের পরিবেশ পরিষ্কার ও দূষণমুক্ত থাকুক। মানুষের জেগে ওঠার সময় হয়ত এসে গেছে।”

মহারাষ্ট্রের রামদেগি পাহাড়ি জঙ্গলে এই ভিডিওটি তুলেছেন চিত্রগ্রাহক দীপ। ক্যাপশনে তিনি লিখেছেন, “কত সুন্দর ও নির্লিপ্ত ভঙ্গি বাঘটির। সে যেন বলতে চাইছে, আমাদের জঙ্গল পরিষ্কার রাখো।”

পেট্রোলিয়ামজাত পলিথিন আবিষ্কার হয় উনিশ শতকের শেষের দিকে। বিশ শতক থেকে ধীরে ধীরে নানা ধরনের প্লাস্টিকের উৎপাদন বাড়তে শুরু করে।পলিইথিলিন, পলিপ্রপিলিন, পলিভিনাইল ইত্যাদির উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। আর এখন দেশজুড়ে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ প্লাস্টিকের প্যাকেট, জলের বোতল, প্লাস্টিকের কাপ ও অন্যান্য প্লাস্টিকজাত জিনিস তৈরি হয়। এই প্যাকেটের দাম এতই কম আর এগুলি এতই সহজলভ্য যে একেবারে ছোট দোকানদারও বিনামূল্যে দিয়ে দেন। আমরাও বাড়ি নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দিই। জল খেয়ে খালি বোতল যেখানে সেখানে ছুড়ে ফেলি। কিন্তু প্লাস্টিক কোনও ভাবেই পচনশীল নয়। আজ যে প্লাস্টিকের প্যাকেট ছুঁড়ে ফেলছি তা আগামী কয়েক হাজার বছর রয়ে যাবে প্রকৃতির বুকে। সেই বর্জ্য প্লাস্টিকে জন্মানো সংক্রামক ব্যাকটেরিয়া পরিবেশে দূষণ ও মারণ রোগ ছড়াবে।

গত বছর এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একটি বাঘের শাবককে প্লাস্টিকের বোতল কচমচ করে চিবোতে দেখা গিয়েছিল। আস্ত প্লাস্টিকের বোতল গিলে ফেলে মৃত্যু হয়েছিল কোবরা সাপের। মৃত গরুর পেট থেকে বেরিয়েছিল কয়েক কেজি প্লাস্টিক। প্লাস্টিক খেয়ে তিমি, ডলফিন, কচ্ছপের মতো সামুদ্রিক প্রাণীর মৃত্যু, প্লাস্টিকের প্যাকেট খেয়ে হরিণের মৃত্যু, প্লাস্টিকের প্যাকেটের কারণে পাহাড়ের জল নামার পথ অবরুদ্ধ হয়ে যাওয়ার পাশাপাশি, ধস নামা, সমুদ্রতট প্লাস্টিকের প্যাকেটে ভরে যাওয়ার মতো নানা ঘটনা রোজ ঘটছে।

উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরে ৭০,০০০ বর্গ কিমি জুড়ে প্লাস্টিকের অস্তিত্ব চিহ্নিত করেছিল আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন,  যা ‘গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ’ নামেই পরিচিত। গবেষকেরা জানিয়েছেন, সমুদ্র উপকুলের ১৯২টি দেশে তৈরি ২৭৫ মিলিয়ন টন প্লাস্টিকের মধ্যে প্রায় ৮ মিলিয়ন টন সমুদ্রে মেশে। এই প্লাস্টিক দূষণের কারণে সামুদ্রিক অনেক প্রাণীরই অস্তিত্ব বিপন্ন, বিলুপ্ত হতে বসেছে অনেক প্রজাতি।  ‘ন্যাশনাল জিয়োগ্রাফিক সোসাইটি’র বিজ্ঞানীরা জানিয়েছেন, সমুদ্রে প্রায় ৫১ ট্রিলিয়ন প্লাস্টিক রয়েছে, যার ৯০% হল ‘মাইক্রোস্কোপিক’। এরপরেও প্লাস্টিক-মুক্ত পরিবেশ গড়তে মানুষ সচেতন না হলে, আগামী দিনে এই পরিবেশের ভারসাম্যই বিগড়ে যাবে।


```