Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বামীকে আলাদা ঘরে থাকতে বাধ্য করাটা স্ত্রীর নিষ্ঠুরতা, জানাল এলাহাবাদ হাইকোর্ট

আদালত মনে করে এতে মানসিক ও শারীরিকভাবে খারাপ প্রভাব পড়ে।

স্বামীকে আলাদা ঘরে থাকতে বাধ্য করাটা স্ত্রীর নিষ্ঠুরতা, জানাল এলাহাবাদ হাইকোর্ট

এলাহাবাদ হাইকোর্ট

শেষ আপডেট: 30 August 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী তাঁর স্বামীকে যদি অন্য ঘরে শুতে বা থাকতে বাধ্য় করেন, সেটা আসলে দাম্পত্যের অধিকার থেকে বঞ্চিত করা। নিষ্ঠুরতারও সমান। রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। ২০১৮ সালে দায়ের হওয়া মামলার পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চের বিচারপতি রঞ্জন রায় ও বিচারপতি সুভাষ বিদ্যার্থী এই রায় দেন।

এক ব্য়ক্তির ডিভোর্স মঞ্জুর করার সময় এই প্রসঙ্গ ওঠে। আদালতকে ওই ব্যক্তি জানিয়েছিলেন, তাঁর স্ত্রী জোর করে একটি আলাদা রুমে থাকতে বাধ্য় করেন। হুমকি দেওয়া হয় যদি কোনও ভাবে ঘরে ঢোকেন, তাহলে আত্মহত্যা করবেন স্ত্রী। শুধু তাই নয় ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথাও বলা হয়। 

আদালতের পর্যবেক্ষণ, যদি স্ত্রী তাঁর স্বামীকে অন্য ঘরে থাকতে বাধ্য় করেন, তার মানে দাঁড়ায় স্বামীর যে সমস্ত দাম্পত্য অধিকার রয়েছে সেটা থেকে তাঁকে বঞ্চিত করছেন স্ত্রী। আদালত মনে করে এতে মানসিক ও শারীরিকভাবে খারাপ প্রভাব পড়ে। যার কারণে মানসিক ও শারীরিক নিষ্ঠুরতার পরিস্থিতিও তৈরি হয়। 

 


```