Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কেজরিওয়ালকে কেন গ্রেফতার? ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইকে কারণ জানাতে বলল সুপ্রিম কোর্ট

আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের মুখে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি।

কেজরিওয়ালকে কেন গ্রেফতার? ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইকে কারণ জানাতে বলল সুপ্রিম কোর্ট

অরবিন্দ কেজরিওয়াল।

শেষ আপডেট: 23 August 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেফতার করা হয়েছিল, তার কারণ জানতে চেয়ে সিবিআইকে সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। 

একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানিও পিছিয়ে দিয়েছে আদালত। সিবিআইয়ের হলফনামা হাতে পাওয়ার পর আগামী ৫ সেপ্টেম্বর জামিন মামলার পরবর্তী শুনানি হবে।

আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের মুখে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। লোকসভা নির্বাচনের সময় সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে কয়েকদিন বাইরে ছিলেন কেজরিওয়াল। ভোট মিটতেই আদালতের নির্দেশ মেনে গত ২ জুন ফের জেলে ফিরতে হয় কেজরিওয়াকে।

ইতিমধ্যে ইডির মামলায় কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তবে জেলে থাকাকালীনই আবগারি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলাতেই জামিন চেয়ে এদিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়ালের আইনজীবী।

মামলা রুজুর ১০ মাস পর কেন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল, এদিন আদালতে সেই প্রশ্ন তোলেন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এরপরই শীর্ষ আদালত গ্রেফতারের কারণ জানতে চেয়ে সিবিআইকে সময় সীমা বেঁধে দিয়েছে। 


```