Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Operation Sindoor: '১০০ জঙ্গি মেরেছি, অভিযান এখনও চলছে', সর্বদল বৈঠকে জানালেন রাজনাথ

প্রধানমন্ত্রী না থাকলেও তাঁর বার্তা সকলকে শোনানো হয়েছে। পাশাপাশি অভিযানের খুঁটিনাটি বিরোধী দলগুলির প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয়েছে। 

Operation Sindoor: '১০০ জঙ্গি মেরেছি, অভিযান এখনও চলছে', সর্বদল বৈঠকে জানালেন রাজনাথ

রাজনাথ সিং

শেষ আপডেট: 8 May 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা করা হয়েছে। বুধবার পর্যন্ত খবর ছিল, এই প্রত্যাঘাতে ৭০ জঙ্গির মৃত্যু হয়েছে। তবে বৃহস্পতিবারের সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) জানান, ১০০ জঙ্গি মারা হয়েছে! একই সঙ্গে তাঁর এও দাবি, অভিযান এখনও চলছে, পাকিস্তান পদক্ষেপ করলেও প্রতিরোধ হবে। 

'অপারেশন সিঁদুর' সফল হওয়ার পরই বুধবার রাষ্ট্রপতি ভবনে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। জানা গেছিল, এই বৈঠকে অভিযান সম্পর্কিত নানা তথ্য দেওয়া হবে। সরকারি সূত্রের খবর, বিরোধীদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 'ভারতীয় সেনা ১০০ জঙ্গিকে নিকেশ করেছে। তবে অভিযান এখনও শেষ হয়নি। পাকিস্তান যদি হামলার চেষ্টা করে তবে তা রুখতে সেনা প্রস্তুত।' সরকারিভাবে অবশ্য এখনও মৃতের সংখ্যা জানানো হয়নি। 

বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী মোদী। সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। এছাড়া বিরোধী একাধিক দলের শীর্ষ নেতা, প্রতিনিধিরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী না থাকলেও তাঁর বার্তা সকলকে শোনানো হয়েছে। পাশাপাশি অভিযানের খুঁটিনাটি বিরোধী দলগুলির প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয়েছে। 

'অপারেশন সিঁদুর' সফল হওয়ার পর সাংবাদিক বৈঠক করেছিলেন রাজনাথ। সেখানে বলেছিলেন, 'ভারত লক্ষ্যপূরণ করেছে। ভারতীয় সেনা হনুমানজির মত হামলা করেছে।' পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, 'যারা নির্দোষদের হত্যা করেছে, শুধু তাদের ওপরেই হামলা করা হয়েছে। সতর্কতা অবলম্বন করেছে ভারত। ভারতীয় নাগরিকরা সেনার প্রতি কৃতজ্ঞ।'

ত্রিস্তরীয় এই সামরিক অভিযানে একযোগে আঘাত হানা হয় ৯টি কুখ্যাত জঙ্গিঘাঁটিতে। প্রতিটি জায়গারই অতীতে একাধিক বড়সড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল।  প্রথম থেকেই ভারত পহেলগাম হামলাকে পাকিস্তান-পোষিত সন্ত্রাস হিসেবেই দেখেছে এবং তারই জবাব হিসেবে লস্কর সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীগুলোর লজিস্টিক, প্রশিক্ষণ ও কম্যান্ডো অবকাঠামোকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে 'অপারেশন সিঁদুর' করেছে।  


```