Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ওয়ানাডের ধসকে ‘দুঃসহ প্রাকৃতিক বিপর্যয়’ ঘোষণা, শাহের সৌজন্যে কৃতজ্ঞ প্রিয়ঙ্কা

সংসদে-সংসদের বাইরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কংগ্রেসের বিবাদ যখন তুঙ্গে তখন কেরলের ওয়ানাডের ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বড় পদক্ষেপ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

ওয়ানাডের ধসকে ‘দুঃসহ প্রাকৃতিক বিপর্যয়’ ঘোষণা, শাহের সৌজন্যে কৃতজ্ঞ প্রিয়ঙ্কা

অমিত শাহ ও প্রিয়ঙ্কা গান্ধী

শেষ আপডেট: 31 December 2024 10:03

দ্য ওয়াল ব্যুরো: কথা রেখেছেন অমিত শাহ। কৃতজ্ঞতা জানাতে ভুললেন না প্রিয়ঙ্কা গান্ধী। সংসদে-সংসদের বাইরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কংগ্রেসের বিবাদ যখন তুঙ্গে তখন কেরলের ওয়ানাডের ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বড় পদক্ষেপ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। ওয়ানাডের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর আর্জি মেনে শাহের মন্ত্রক ধসের ক্ষয়ক্ষতিকে দুঃসহ প্রাকৃতিক বিপর্যয়’ আখ্যা দিয়ে বিজ্ঞপ্তি  জারি করেছে। সেই কারণেই এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। গতমাসে তিনি ওয়ানাডের উপ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন।

দিন পনেরো আগে প্রিয়ঙ্কা কেরলের কংগ্রেস সাংসদদের সঙ্গে নিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সংসদের ভিতরে কংগ্রেসের সঙ্গে তখন শাহের তুমুল লড়াই চলছিল বিআর আম্বেদকর ইস্যুতে। আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অসম্মানজনক মন্তব্য করেছেন অভিযোগ করে কংগ্রেস অমিত শাহের পদত্যাগ দাবি করে। তাঁকে ক্ষমা চাইতে বলে ইন্ডিয়া জোটের বেশিরভাগ নেতা। সেই বিতর্কের মধ্যেই সংসদের সদর দরজায় বিজেপির এক সাংসদের আঘাত পাওয়ার ঘটনা নিয়ে রাহুল গান্ধীর দিতে আঙুল ওঠে। বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাসংদেরা।

এই বিবাদের মধ্যেই অধিবেশন কক্ষের বাইরে শাহের অফিসে গিয়ে দেখা করেছিলেন ওয়ানাডের সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রিয়ঙ্কা বলেন, ওয়ানাডের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেখানকার মানুষের জীবনজীবিকা পুরোপুরি পরনির্ভর হয়ে পড়েছে। অনেক প্রবীণ মানুষ আছেন যাদের পরিবারের কেউ বেঁচে নেই। আবার বেশিরভাগ পরিবারেরই চাষ-আবাদ, ব্যবসা ইত্যাদি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তুলনায় সরকারি সাহায্য যৎসামান্য।

বৈঠক শেষ প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর ভাল আলোচনা হয়েছে। পরে শাহের মন্ত্রকের তরফে জানানো হয়, ওয়ানাডের সাংসদের দাবিদাওয়াগুলি পর্যালোচনা করা সরকারের সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব জানিয়ে দেওয়া হবে। দেখা গেল দিন পনেরোর মধ্যেই শাহের মন্ত্রক ওয়ানাডের ধস বিপর্যয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এরফলে ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থের জোগান বাড়বে বলে মনে করছেন প্রিয়ঙ্কা গান্ধী।


```