Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর?

অসমের খনিতে জল, আটকে ২৫ শ্রমিক, একজন বাংলার

জল ঢুকে পড়ায় খনির ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে আটকে পড়া শ্রমিকেরা কী অবস্থায় আছেন তা স্পষ্ট নয়। এই ধরনের দুর্ঘটনায় শ্রমিকেরা সাধারণত খনির ভিতরে থাকা খোপে আশ্রয় নিয়ে থাকেন।

অসমের খনিতে জল, আটকে ২৫ শ্রমিক, একজন বাংলার

অসমের খনিতে জল

শেষ আপডেট: 7 January 2025 09:53

দ্য ওয়াল ব্যুরো: অসমের একটি কয়লা খনিতে জল ঢোকায় আটকে পড়েছেন ২৫জন শ্রমিক। তাঁদের একজন জলপাইগুড়ির বাসিন্দা। সোমবার রাত থেকে চেষ্টা করেও কাউকে এখনও উদ্ধার করা যায়নি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশি রাতে জাতীয় দুর্যোগ প্রতিরোধ টিম তলব করেছেন।

দুর্ঘটনাটি হয়েছে অসমের পার্বত্য জেলা ডিমা হাসাও-তে। মেঘালয় সংলগ্ন ওই জেলায় খনিটি দুর্গম পাহাড়ের উপর অবস্থিত। জেলা সদর হাফলং থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত খনিটি ডিমা হাসাও জেলার উপরাং এলাকার কালামাটি গ্রামে অবস্থিত।

উদ্ধার কাজ তদারকি করতে মঙ্গলবার সকালে হেলিকপ্টারে ঘটনাস্থলে রওনা হয়েছেন রাজ্যের মন্ত্রী কৌশিক রাই। জেলা দুর্যোগ প্রতিরোধ অফিসার রিকি ফুকন জানিয়েছেন, কীভাবে খনিতে জল ঢুকেছে সে বিষয়ে কেউ আলোকপাত করতে পারেননি। জল ঢোকার সময় উপরে কেউ ছিলেন না।

জানা যাচ্ছে, জল ঢুকে পড়ায় খনির ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে আটকে পড়া শ্রমিকেরা কী অবস্থায় আছেন তা স্পষ্ট নয়। এই ধরনের দুর্ঘটনায় শ্রমিকেরা সাধারণত খনির ভিতরে থাকা খোপে আশ্রয় নিয়ে থাকেন। উদ্ধারকারী দল ভিতরে প্রবেশ করলে তাঁদের উদ্ধার করা সম্ভব হতে পারে।


```