Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

শাশুড়িকে চুলের মুঠি ধরে বেধড়ক মারলেন মহিলা! মীরাটের ছায়া দেখে আতঙ্কে বৃদ্ধা ও তাঁর ছেলে

বিশাল বত্রা তাঁর মা ও স্ত্রীকে নিয়ে গোয়ালিয়রের একটি বাড়িতে থাকতেন। চালান গাড়ির যন্ত্রাংশের দোকান। তাঁর অভিযোগ, গত এক বছর ধরে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য জোর করছেন স্ত্রী।

শাশুড়িকে চুলের মুঠি ধরে বেধড়ক মারলেন মহিলা! মীরাটের ছায়া দেখে আতঙ্কে বৃদ্ধা ও তাঁর ছেলে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 5 April 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শাশুড়িকে বেধড়র মারধরের অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বৃদ্ধার ছেলে পরে জানান, ঘটনায় ভীত তিনি। প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে।

বিশাল বত্রা তাঁর মা ও স্ত্রীকে নিয়ে গোয়ালিয়রের একটি বাড়িতে থাকতেন। চালান গাড়ির যন্ত্রাংশের দোকান। তাঁর অভিযোগ, গত এক বছর ধরে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য জোর করছেন স্ত্রী। মা অসুস্থ তাই সেই প্রস্তাবে রাজি না হওয়ায় অশান্তি চলছে। কিছুদিন আগে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর মা সরলা বত্রাকে মারধর করেন। টেনে হিঁচড়ে ঘরের বাইরে বের করার চেষ্টা হয় পর্যন্ত। 

ঠিক কী হয়েছিল? 

ঘটনার সূত্রপাত ১ এপ্রিল দুপুরে। সরলা বত্রা জানান, সামান্য একটা জিনিস নিয়ে প্রথমে ঝামেলা লাগে। সেই সূত্রেই তাঁর পুত্রবধূ নিজের বাবাকে ফোন করে ডেকে আনেন । এরপর তিনি কয়েকজন দুষ্কৃতী নিয়ে হাজির হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিশাল বত্রা বাড়ির ভিতরে রয়েছেন। হঠাৎই তাঁর শ্বশুর ও শ্যালক এসে তাঁকে চড় মারেন। প্রতিরোধের চেষ্টা করলে আরও কয়েকজন ঘরে ঢুকে তাঁকে মারধর শুরু করে।

এর মধ্যেই ছেলেকে বাঁচাতে যান সরলাদেবী। উপরের তলা থেকে বিশালের স্ত্রী নীচে এসে তাঁকে চুল ধরে টানতে টানতে সরিয়ে নিয়ে যান। লাথি-ঘুঁষি মারার 
অভিযোগ ওঠে। ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধাকে মারধর করা হচ্ছে, তাঁর হাতে ঘুষিও মারা হয়। ঘটনার সময় বিশালের ছেলে (অপ্রাপ্তবয়স্ক)-কে ভয়ে কাঁপতে দেখা যায়। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, বিশাল বত্রাকে রাস্তায় টেনে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে এবং ছেলে মায়ের দিকে ছুটে গেলে তাঁকে সেখান থেকে সরানোর চেষ্টা চলছে।

সরলা বত্রা এনিয়ে বলেন, 'আমরা প্রচণ্ড আতঙ্কিত। আমার ছেলেকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। আমি তো একজন মহিলা, আমাকেও মারছে! এখন আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এতটাই ভয় পেয়েছি যে বাড়ি ছেড়ে বাইরে থাকছি।' বিশালের এনিয়ে অভিযোগ, থানাতেও তাঁর মাকে খুনের হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর শ্বশুরবাড়ির লোকজন নাকি কোটি টাকার বাড়ি দখল করে তালা মেরে দিয়েছেন। এদিকে স্ত্রী মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।

মা ও ছেলে দুজনেই বাড়ি থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। হুমকি পেয়ে তাঁদের একটাই কথা মীরাটের সৌরভের মতো অবস্থা যেন না হয়। পুলিশের কাছে পদক্ষেপের দাবি জানিয়েছেন এর জেরে। পুলিশ প্রথমে সাহায্য করছিল না। কিন্তু পরে অবশ্য এফআইআর নেওয়া হয়।


```