Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কেন্দ্রীয় কর্মীদের জন্য চালু হল নয়া পেনশন স্কিম ইউপিএস, এনপিএস, ওপিএস থেকে তা কতটা আলাদা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিম চালু হল।

কেন্দ্রীয় কর্মীদের জন্য চালু হল নয়া পেনশন স্কিম ইউপিএস, এনপিএস, ওপিএস থেকে তা কতটা আলাদা

নতুন পেনশন স্কিম

শেষ আপডেট: 27 January 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিম চালু হল। কেন্দ্রীয় সরকার নয়া পেনশন স্কিমটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নয়া ব্যবস্থা শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। তবে ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) নামে নয়া ব্যবস্থা ২০০৪-এর ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দেওয়া কর্মী-অফিসারদের জন্যও বলবৎ হবে। এই সময়ের মধ্যে চাকরিতে যোগ দিয়ে যাঁরা অবসর নিয়েছেন তাঁরাও নয়া স্কিমে যোগদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে তাঁরা বাড়তি আর্থিক সুবিধা বকেয়া হিসাবে পাবেন।

নয়া স্কিমটি নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য বর্তমানে তিনটি পেনশন স্কিম চালু থাকল। সবচেয়ে পুরনো স্কিমটির পোশাকি নাম ওপিএস বা ওল্ড পেনশন স্কিম। ২০০৪ সালের ১ এপ্রিল থেকে বলবৎ হয় এনপিএস বা নিউ পেনশন স্কিম। সদ্য চালু হল ইউনিফায়েড পেনশন স্কিম।

ওপিএস বা ওল্ড পেনশন স্কিমে পেনশন খাতে কর্মচারীদের বেতন থেকে কোনও অর্থ কাটা হয় না। পুরোটাই সরকার বহন করে থাকে। পেনশনের পরিমাণ নির্ধারণ করা হয় অবসরের আগের বারো বাসের মূল বা বেসিক গড় বেতনের ৫০ শতাংশ হিসাবে। এর সঙ্গে যুক্ত হয় মহার্ঘভাতা বা ডিএ।

পেনশন খাতে খরচের বোঝা কমাতে ২০০৪ সালের গোড়ায় তৎকালীন অটল বিহারী বাজপেয়ীর সরকার এনপিএস বা নিউ পেনশন স্কিম চালু করে। এই ব্যবস্থায় বলা হয়, ২০০৪-এর ১ এপ্রিল থেকে জয়েন করা কর্মচারীদের পেনশনের দায় সরকার নেবে না। কর্মচারীদের বেতনের দশ শতাংশ প্রতিমাসে কেটে রেখে তা পেনশন তহবিলে জমা রাখা হবে। অবসরের পর সেই তহবিল থেকেই পেনশন মিলবে। সরকারি সরকারি ও বেসরকারি একাধিক সংস্থাকে কর্মচারী পেনশন তহবিলের ওই অর্থ শেয়ার বাজারে বিনিয়োগের অনুমতি দেন। ফলে এনপিএসে পেনশনের পরিমাণ নির্ভর করে শেয়ার বাজারের আর্থিক স্বাস্থ্যের উপর।

২০০৪-এ যোগ দেওয়া কর্মচারীদের অনেকেই বছর চার আগে অবসর নিতে শুরু করেন। দেখা যায় নিউ পেনশন স্কিমে তাদের প্রাপ্য পেনশনের পরিমাণ যৎসামান্য। আরও আগে থেকেই কর্মচারী ইউনিয়নগুলি এনপিএস বাতিল করে সকলের জন্য ওপিসি চালু করার দাবি জানিয়ে আসছিল। কংগ্রেস শাসিত একাধিক রাজ্য যারা কেন্দ্রের দেখাদেখি এনপিএস চালু করে তারাও কর্মচারী অসন্তোষের মুখে ওপিএস ব্যবস্থা ফিরিয়ে আনে সব কর্মচারীর জন্য। রাজ্যগুলির মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ ও কেরল এনপিএস চালু করেনি। বিগত বামফ্রন্ট সরকারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এনপিএসের বিরোধিতা করে। তাতে রাজ্য সরকারি কর্মচারীরা খুশি।

কর্মচারীদের আন্দোলন, ধর্মঘটের মুখে এনপিএসের পাশাপাশি বিকল্প স্কিম চালুর প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। নয়া পেনশন স্কিমের নাম ইউনিফায়েড পেনশন স্কিম রাখার কারণ, এই ব্যবস্থায় কর্মচারী এবং সরকার উভয়েই পেনশন তহবিলে অর্থ দেবে। কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কেটে জমা করা হবে কর্মচারী পেনশন তহবিলে। অন্যদিকে, সরকারের দেওয়া কর্মচারী পিছু বেসিকের সাড়ে আট শতাংশ জমা থাকবে আর একটি তহবিলে।

নয়া স্কিমে বলা হয়েছে, কোনও কর্মচারী দশ বছর পর্যন্ত চাকরি করে অবসর নিলে তিনি প্রতিমাসে ন্যুনতম দশ হাজার টাকা পেনশন পাবেন। চাকরির মেয়াদ দশ বছরের বেশি হলে ওল্ড পেনশন স্কিমের নিয়মে পেনশন মিলবে। অর্থাৎ অবসরের বছরের বারো মাসের গড় মূল বেতনের অর্ধেক এবং সঙ্গে মহার্ঘভাতা পেনশন বাবদ মিলবে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনপিএসে থাকা কর্মচারীরা ইউপিএসে যোগ দিতে পারেন। এটা কর্মচারীদের ইচ্ছার উপর ছেড়ে রাখা হয়েছে। সুত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সরকারের সিদ্ধান্তে মোটের উপর খুশি।


```