Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উত্তরাখণ্ডে হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ টানেল! আটক ৪০ শ্রমিক, অক্সিজেন পাঠানোর চেষ্টা চলছে

চারধাম রোড প্রজেক্ট-এর অংশ হিসেবে তৈরি করা হচ্ছিল এই সুড়ঙ্গটি। এটি চালু হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম পর্যন্ত রাস্তার দূরত্ব ২৬ কিলোমিটার কমে যেত। 

উত্তরাখণ্ডে হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ টানেল! আটক ৪০ শ্রমিক, অক্সিজেন পাঠানোর চেষ্টা চলছে

শেষ আপডেট: 12 November 2023 15:52

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির দিন মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরাখণ্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ টানেল। তাতেই চাপা পড়লেন শ্রমিকরা। সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়াতে অন্তত ৪০ জন শ্রমিক সেখানেই আটকা পড়ে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ওই টানেলটি তৈরির কাজ সম্পূর্ণ হলে তা সিলকিয়ারার সঙ্গে ডান্ডালগাঁওকে সংযুক্ত করত। চারধাম রোড প্রজেক্ট-এর অংশ হিসেবে তৈরি করা হচ্ছিল এই সুড়ঙ্গটি। এটি চালু হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম পর্যন্ত রাস্তার দূরত্ব ২৬ কিলোমিটার কমে যেত। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোর চারটে নাগাদ সাড়ে চার কিলোমিটার লম্বা টানেলটির ১৫০ মিটার লম্বা একটি অংশ হুড়মুড় করে ধসে পড়ে। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা সেখানে ছুটে যান। হাজির হন উত্তরকাশী জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অর্পণ যদুবংশী। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। 

সূত্রের খবর, অন্তত ৪০ জন শ্রমিক ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন। পুলিশ এবং উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, টানেলের মুখ পরিষ্কার করতে গেলে ২০০ মিটার পর্যন্ত কংক্রিটের স্ল্যাব সরাতে হবে আগে। এখন আপাতত একটি সরু জায়গা বের করে সেখান দিয়ে পাইপ ঢুকিয়ে ধ্বংসস্তূপের ভিতর অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধারকারী দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও পৌঁছে গেছে দুর্ঘটনাস্থলে। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ।


```