Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের অশান্ত কাশ্মীর, রাতভর জঙ্গি-সেনার গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ

সংবাদ সংস্থা সূত্রের খবর, কৃষ্ণঘাটি এলাকায় অত্যন্ত দুর্গম। ওই পথ দিয়ে বাহিনীর গাড়ি যাওয়ার সময় জঙ্গি আক্রমণ শুরু হয়। রাতভর গুলির লড়াই চলেছে। তবে হতাহতের খবর এখনও স্পষ্ট নয়।

ফের অশান্ত কাশ্মীর, রাতভর জঙ্গি-সেনার গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ

শেষ আপডেট: 13 January 2024 07:51

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার সন্ত্রাসবাদী হামলা ঘটেই চলছে ভূস্বর্গে। জঙ্গিদের মোকাবিলায় বাহিনীর রণকৌশল ঠিক করতে এই মুহুর্তে কাশ্মীরের পুঞ্চ এলাকায় রয়েছেন ভারতীয় সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কমান্ডিং-ইন-চিফ (জেনারেল অফিসার ) উত্তর কমান্ড সহ উচ্চ-পদস্থ কর্মকর্তারা।

শুক্রবার তাঁরা যখন জঙ্গি দমনের রণকৌশলে ব্যস্ত ঠিক তখনই কৃষ্ণঘাটি এলাকায় বাহিনীকে লক্ষ্য করে মুর্হু মুহু উড়ে এল জঙ্গিদের গুলি। 'পজিশন' নিয়ে পাল্টা জবাব দিল সেনাও।

সংবাদ সংস্থা সূত্রের খবর, কৃষ্ণঘাটি এলাকায় অত্যন্ত দুর্গম। ওই পথ দিয়ে বাহিনীর গাড়ি যাওয়ার সময় জঙ্গি আক্রমণ শুরু হয়। রাতভর গুলির লড়াই চলেছে। তবে হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে পাহাড়টিকে চারদিক থেকে ঘিরে ফেলে জঙ্গিদের খতমের চেষ্টা করছেন জওয়ানরা।

বাহিনী সূত্রে জানা গিয়েছে, গত তিন সপ্তাহে এই অঞ্চলে সেনাবাহিনীর উপর এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। জঙ্গিদের অর্তকিত হামলায় এর আগে চার সেনা নিহত হয়েছেন। 

বাহিনী সূত্রের খবর, সম্প্রতি রাজৌরি এবং পুঞ্চ এলাকা জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। অথচ ২০০৩ সাল থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত এই এলাকায় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। সেখানে গত সাত মাসে অফিসার এবং কমান্ডো সহ মোট ২০ জন সেনার মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়।

সেকারণেই জঙ্গি দমনের রণকৌশল ঠিক করতে সেনার উচ্চ পদস্থ কর্তারা পুঞ্চয় পৌঁছে বৈঠকে বসেছিলেন। তারই মাঝে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে।


```