Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এশিয়ার 'বিলিয়নিয়ার রাজধানী' মুম্বই, বড় ব্যবধানে চিনকে হারাল ভারত

হুরুন রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছে তাতে এমনটাই বলা হয়েছে।

এশিয়ার 'বিলিয়নিয়ার রাজধানী' মুম্বই, বড় ব্যবধানে চিনকে হারাল ভারত

মুম্বই শহর - ফাইল চিত্র

শেষ আপডেট: 29 August 2024 19:04

দ্য ওয়াল ব্যুরো: আবার চিনকে টেক্কা দিল ভারত। বেজিং শহরকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী শহর হয়ে গেল মুম্বই। হুরুন রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছে তাতে এমনটাই বলা হয়েছে। বেজিংয়ের জনসংখ্যা মুম্বইয়ের থেকে অনেকটাই বেশি। তাও ধনকুবেরদের তালিকায় সেই শহরকে হারাল ভারতের বাণিজ্য নগরী।

সম্প্রতি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, ভারতের অর্থনৈতিক রাজধানী আগেই ছিল মুম্বই। এবার এশিয়ার ‘বিলিয়নিয়ারদের রাজধানী’ হল ভারতের বাণিজ্য নগরী। সাম্প্রতিক সময়ে ৫৮ জন বিলিয়নিয়ার বেড়েছে মুম্বইয়ে। সাম্প্রতিক সময়ে ভারতে ২৯ শতাংশ বিলিয়নিয়ার বেড়েছে। অন্যদিকে চিনে ২৫ শতাংশ কমেছে বলে হুরুনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

হুরুন সংস্থার চিফ রিসার্চার আনাস রহমান জুনায়েদ জানিয়েছেন, এই মুহূর্তে দেশে ৩৩৪ জন বিলিয়নিয়ার আছেন, যার ২৫ শতাংশই মুম্বইয়ে। তারপর এই তালিকায় রয়েছে দিল্লি যে শহরে সাম্প্রতিক সময়ে ১৮ জন বিলিয়নিয়ার বেড়েছে। তারপরে রয়েছে হায়দরাবাদ। সেই শহরে নতুন বিলিয়নিয়ারের সংখ্যা ১৭। এরপর একে একে রয়েছে চেন্নাই (৮২), কলকাতা (৬৯), আহমেদাবাদ (৬৭), পুনে (৫৩), সুরাত (২৮) এবং গুরুগ্রাম (২৩)। 

এর আগে মার্চ মাসে হুরুন রিসার্চ ইনস্টিটিউট একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, বিশ্বের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকার নিউইয়র্ক। মোট ১১৯ জন বিলিয়নিয়ার বাস করেন সেখানে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে লন্ডন। সে শহরে ৯৭ জন বিলিয়নিয়ারের বাস। বিশ্বের তালিকার নিরিখে শীর্ষ স্থানে রয়েছে চিন। তারপর রয়েছে আমেরিকা।


```