Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ধোনির করা মামলায় পুলিশ অফিসারকে ১৫ দিনের হাজতবাসের নির্দেশ আদালতের

আইপিএল বেটিং সংক্রান্ত একটি কেসে আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনির করা মামলায় পুলিশ অফিসারকে ১৫ দিনের হাজতবাসের নির্দেশ আদালতের

শেষ আপডেট: 15 December 2023 15:50

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল বেটিং সংক্রান্ত একটি কেসে আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওই মামলায় সংশ্লিষ্ট আইপিএস অফিসারকে ১৫ দিন হাজতবাসের নির্দেশ দিল আদালত।

শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট এই রায় দিয়েছে। তবে অভিযুক্ত আইপিএস অফিসারের বিরুদ্ধে এখনই শাস্তি কার্যকর হবে না।

সংশ্লিষ্ট আইপিএস অফিসারকে আবেদন করার সুযোগ দিয়ে বিচারপতি এস এস সুন্দর এবং বিচারপতি সুন্দর মোহনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ৩০ দিনের জন্য সাজা স্থগিত করা হচ্ছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিসার রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন।

আদালত সূত্রের খবর, ২০১৪ সালে আইপিএল বেটিং সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে আইপিএস সম্পথ কুমারের বিরুদ্ধে ২০২১ সালের ১৭ ডিসেম্বর মানহানির মামলা রুজু করেছিলেন এমএস ধোনি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের অভিযোগ, আইপিএস  সম্পথ কুমার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিরুদ্ধে কলঙ্কজনক এবং বিদ্বেষমূলক বক্তব্য করেছিলেন।

এ ব্যাপারে ওই অফিসারের বিরুদ্ধে আদালতে বেশ কিছু নথিও পেশ করেছিলেন ধোনী। আদালতে ধোনী দাবি করেন, ওই অফিসার শুধু মাদ্রাজ হাইকোর্টকে অপমান, অসম্মান করেছেন তাই নয়, তামিলনাড়ুর অ্যাডভোকেট জেনারেলের অফিস সহ আদালতের মনোনীত সিনিয়র কাউন্সেলদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

সওয়াল জবাব শেষে অভিযুক্ত আইপিএস অফিসারকে দোষী সাব্যস্ত করে আদালত।


```