Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সব ব্যক্তিগত সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে না: সুপ্রিম কোর্ট

সংবিধানের ৩৯বি ধারা মতে জনস্বার্থ কিংবা সাধারণ মানুষের মঙ্গলের কারণে যে কোনও ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে না সরকার।

সব ব্যক্তিগত সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে না: সুপ্রিম কোর্ট

কোনও ব্যক্তিগত সম্পত্তি সংবিধান বর্ণিত বস্তুগত সম্পদের উৎস কিনা এই নিয়ে বিচার চলছিল আদালতে।

শেষ আপডেট: 5 November 2024 12:31

দ্য ওয়াল ব্যুরো: দেশের নাগরিকদের যে কোনও ব্যক্তিগত সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ৯ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায়ে একথা জানাল। ৮:১ সংখ্যাগরিষ্ঠতার রায়ে দেশের সর্বোচ্চ আদালতের রায় হল, সংবিধানের ৩৯বি ধারা মতে জনস্বার্থ কিংবা সাধারণ মানুষের মঙ্গলের কারণে যে কোনও ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে না সরকার।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি হৃষিকেশ রায়, বিভি নাগরত্ন, সুধাংশু ঢুলিয়া, জেবি পারদিওয়ালা, মনোজ মিশ্র, রাজেশ বিন্দাল, সতীশচন্দ্র শর্মা এবং অগাস্টিন জর্জ ম্যাসির নয় সদস্যের বেঞ্চ এই রায়দান করে। এরমধ্যে বিচারপতি বিভি নাগরত্ন আংশিক একমত এবং বিচারপতি ঢুলিয়া পুরোপুরি বিপরীত মত পোষণ করেন।

বেঞ্চ বলে, রাজ্য বা রাষ্ট্র কিছু নির্দিষ্ট ক্ষেত্রেই কেবলমাত্র ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার দাবি করতে পারে। ব্যক্তিগত সম্পত্তি বলতে সংবিধানের ৩৯বি ধারায় বস্তুগত সম্পদের মধ্যে পড়ে। যা বস্তুগত হওয়ার মতো যোগ্য সম্পত্তি কিনা তার উপর নির্ভর করে। শুধু তাই নয়, সেই উৎস জনজীবনের উপর কী ধরনের কাজে লাগতে পারে।

কোনও ব্যক্তিগত সম্পত্তি সংবিধান বর্ণিত বস্তুগত সম্পদের উৎস কিনা এই নিয়ে বিচার চলছিল আদালতে। শীর্ষ আদালত এও বলে যে, ৩৯বি ধারায় যে ক্ষমতা দেওয়া হয়েছে, ৩১সি ধারায় সংবিধান তাতে ছাড়ও দিয়ে রেখেছে।


```