Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুধা মূর্তি ফের বিতর্কের মুখে, রাখিবন্ধনের ইতিহাস পোস্ট করতেই বিপাকে ইনফোসিস-কর্ত্রী

রাখিবন্ধনের ইতিহাস বলতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের মুখে পড়লেন রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। 

সুধা মূর্তি ফের বিতর্কের মুখে, রাখিবন্ধনের ইতিহাস পোস্ট করতেই বিপাকে ইনফোসিস-কর্ত্রী

সুধা মূর্তি।

শেষ আপডেট: 19 August 2024 20:18

দ্য ওয়াল ব্যুরো: রাখিবন্ধন কতটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কতটা ঐতিহ্য বহন করে এই একটা সুতো-- সেই পাঠ দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের মুখে পড়লেন রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। 

আজ, সোমবার রাখি উপলক্ষে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। তাতে বলেন, ‘রাখিবন্ধন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোনেরা তাদের ভাইদের হাতে সুতো বেঁধে আশ্বস্ত হয়, যখনই সে কোনও প্রতিকূলতার মধ্যে পড়বে, যেন তার ভাই তাকে রক্ষা করে।’ 

তবে কেবল এই কথা নয়, এর পাশাপাশি ইনফোসিস চেয়ারম্যানের স্ত্রী এক্স হ্যান্ডলে ভাগ করে নেন ঐতিহ্যবাহী এই পরম্পরার নেপথ্য কাহিনিও। তিনি বলেন, ‘তখন মেবারের রানি কর্ণবতীর রাজ্যপাট বিপদে পড়ে। রানি বুঝে উঠতে পারেননি কী করা উচিত। এই পরিস্থিতিতে কর্ণবতী একটি ছোট সুতো মোঘল সম্রাট হুমায়ুনকে পাঠান, এবং বলেন, তাঁকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়ে যেন রক্ষা করেন। হুমায়ুন প্রথমে এই সুতোর অর্থ না বুঝলে, তাঁকে বোঝানো হয়, বোনের তরফে আসা বার্তার কথা। সব শুনে সম্রাট রানি কর্ণবতীকে সাহায্য করতে দিল্লি ছাড়েন। কিন্তু ঠিক সময়ে মেবার পৌঁছতে না পারায় কর্ণবতী মারা যান।’  

সুধা মূর্তির এই কথারই বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ার একাংশ। তাঁদের মতে, রক্ষাবন্ধন শুরুর কাহিনি আদতে মেবারের নয়, বরং মহাভারতের সময়ের। শিশুপাল বধের সময়ে সুদর্শন চক্রে কৃষ্ণের আঙুলে ক্ষত তৈরি হলে দ্রৌপদী তাঁর পোশাকের একটি অংশ ছিঁড়ে ওই ক্ষতে বেঁধে দেন। কৃতজ্ঞ কৃষ্ণ আশ্বাস দেন, যখনই দ্রৌপদী বিপদের সম্মুখীন হবেন,  তিনি তাঁকে রক্ষা করবেন। যার ফলস্বরূপ বস্ত্রহরণের সময় দ্রৌপদীর সম্মান বাঁচাতে আমরা কৃষ্ণর ভূমিকা পাই। 
 
কেউ কেউ আবার বলেন, শ্রাবণ পূর্ণিমা তিথিতে কট্টর বিষ্ণুভক্ত রাজা বালির হাতে রাখি বেঁধে দেন লক্ষ্মী। তারপর থেকেই প্রথা হয়ে যায় শ্রাবণ পূর্ণিমায় হাতে রাখি বাঁধার ঐতিহ্য। 


```