Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টর পরিস্থিতি, আহত একাধিক মহিলা

ঘটনায় বহু পূণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন।

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টর পরিস্থিতি, আহত একাধিক মহিলা

'মৌনী অমাবস্যার' 'অমৃত স্নানের' আগে।

শেষ আপডেট: 29 January 2025 09:54

দ্য ওয়াল ব্যুরো: 'মৌনী অমাবস্যার' 'অমৃত স্নানের' আগে মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের ত্রিবেণী সংগমে পদপিষ্টেরপরিস্থিতি তৈরি হল। ঘটনায় বহু পূণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন।

অসমর্থিত সূত্রের দাবি, কয়েকজনের মৃত্যুও হয়েছে। তবে প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ঘটনার জেরে সে সময় অমৃত স্নান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আহতদের ভর্তি করা হয় মেলা প্রাঙ্গনের হাসপাতালেই। প্রায় ৩০ জন মহিলা আহত হয়েছে। প্রশাসনের একটি অংশের দাবি, বিপুল ভিড়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মহাকুম্ভ মেলায় ঠিক কী হয়েছে, কী পদক্ষেপ করা হচ্ছে, সেইসব বিষয়ে খোঁজ নিতে রাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে কুম্ভমেলায় ভিড় হয়েই থাকে। তারওপর এবারে মহাকুম্ভ মেলায় ১৪৪ বছরে বিরল 'ত্রিবেণী যোগ' পড়েছে। ফে অমৃত স্নান করতে গভীর রাতে আচমকা হুড়োহুড়ি পড়ে যায়। জানা যাচ্ছে, রাত আড়াইটে নাগাদ পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। তাতে জখম হন একাধিক মহিলা।

ঘটনার জেরে অমৃতস্নান শুরুর ক্ষেত্রে কিছুটা দেরি হয়। মেলা কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, আপাতত আখড়াগুলির স্নান স্থগিত রাখা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা পূণ্যার্থীদের আগে স্নানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ভিড় সামলাতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী।


```