Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সনিয়া, বৈষ্ণব, শমীক রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন

রাজনীতিতে আসার পর এই প্রথম সনিয়া গান্ধী রাজ্যসভায় পা রাখতে চলেছেন।

সনিয়া, বৈষ্ণব, শমীক রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন

ফাইল ছবি

শেষ আপডেট: 4 April 2024 17:06

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বাংলা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সহ ১৪ জন বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন। সংসদের নতুন ভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান উপরাষ্ট্রপতি তথা রাজ্যসবার চেয়ারম্যান জগদীপ ধনকর।

 রাজস্থান থেকে সনিয়া, ওড়িশা থেকে বৈষ্ণব রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন, কংগ্রেস নেতা তথা দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন এবং সৈয়দ নাসির হুসেন কর্নাটক থেকে নির্বাচিত হয়েছেন। বিজেপি নেতা আরপিএন সিং উত্তরপ্রদেশ এবং বাংলা থেকে শমীক ভট্টাচার্য এদিন শপথ নেন।

 সংযুক্ত জনতা দলের সঞ্জয়কুমার ঝা বিহার থেকে, ওড়িশা থেকে শুভাশিস খুন্তিয়া, দেবাশিস সামন্তরায় বিজেডির রাজ্যসভা সদস্য হয়েছেন। রাজস্থান থেকে বিজেপির মদন রাঠোরও শপথ নেন ধনকারের কাছে। এছাড়াও রয়েছেন তেলঙ্গানার ওয়াইএসআরসিপির গোল্লা বাবুরাও, মেডা রঘুনাদ রেড্ডি, ইয়েররাম বেঙ্কট সুব্বা রেড্ডি এবং বিআরএসের রবিচন্দ্র বাড্ডিরাজু।

শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ছাড়াও পরিষদীয় নেতা তথা মন্ত্রী পীযূষ গোয়েল উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রাজনীতিতে আসার পর এই প্রথম সনিয়া গান্ধী রাজ্যসভায় পা রাখতে চলেছেন। প্রথম থেকেই তিনি লোকসভার সদস্য ছিলেন। কিন্তু, সম্প্রতি শরীর অসুস্থ হয়ে পড়ায় তিনি রায়বেরিলি থেকে আর সরাসরি নির্বাচনে লড়াই করতে পারবেন না বলে জানিয়ে দেন। তারপরেই কংগ্রেস তাদের শক্ত ঘাঁটি রাজস্থান থেকে সনিয়াকে রাজ্যসভা সদস্য করে।


```