Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

লালকেল্লায় ট্যাক্সি ছেড়ে ৬.৫১-র মেট্রো ধরেন, এক মিনিট পরই বিস্ফোরণ! বরাতজোরে বাঁচলেন যুবক

অজয়ের জন্ম চণ্ডীগড়ে, চেন্নাইয়ে। ছোটবেলা থেকেই তিনি পাহাড় ভালবাসতেন। তাই কর্পোরেট জীবনের চাকরি ছেড়ে তিনি চলে যান হিমালয়ের কোলে, নিজের হসপিটালিটি ব্র্যান্ড ‘মেরাকি’ গড়তে। 

লালকেল্লায় ট্যাক্সি ছেড়ে ৬.৫১-র মেট্রো ধরেন, এক মিনিট পরই বিস্ফোরণ! বরাতজোরে বাঁচলেন যুবক

হঠাৎ সিদ্ধান্ত বদল বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 November 2025 17:57

দ্য ওয়াল ব্যুরো: ভাগ্য কখন কীভাবে কাজ করে, তা কেউ জানে না। মানালির হোটেল ব্যবসায়ী অজয় সিংয়ের জীবনেও ঘটেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনা। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের (Delhi Red Fort Blast) কয়েক মিনিট আগেই তিনি ট্যাক্সি না নিয়ে হঠাৎ মেট্রোয় ওঠার সিদ্ধান্ত নেন। আর এক মুহূর্তে বদলানো সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাঁর জীবন বাঁচিয়ে দিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়। মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের, আহত ২০ জনের বেশি। বিস্ফোরণের (Delhi Red Fort Blast) উৎস ছিল একটি হুন্ডাই i20 গাড়ি। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের জেরে আশেপাশের একাধিক গাড়িতে আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে সেগুলি। রাস্তায় রক্তের ছাপ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় দেহাংশ। সোমবারের সন্ধ্যে দিল্লিবাসীর কাছে যেন বিভীষিকা।

মানালির একটি হোটেলের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেন, "আমি চাঁদনি চক থেকে লালকেল্লার (Delhi Red Fort Blast) দিকে হাঁটছিলাম, ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরব বলে। হঠাৎ মনে হল মেট্রোতে ফিরি। ঠিক ৬টা ৫১ মিনিটে টিকিট কাটি। ভাবতেও পারিনি এই ছোট্ট সিদ্ধান্তটাই আমার জীবন বাঁচাবে।"

তিনি আরও বলেন, “আমার জীবনে কখনও মেট্রোতে ফিরিনি, সবসময় ক্যাবেই যাই। সেদিনও হাতে প্রচুর ব্যাগ ছিল, কিন্তু হঠাৎ যেন মনে হল, না! আজ মেট্রোতেই ফিরি। হয়তো সেটা ভগবানের ইশারা।”

অজয়ের এই অভিজ্ঞতা তিনি নিজের লিংকডইনে শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, “কখনও কখনও জীবনের ছোট ছোট এবং হঠাৎ নেওয়া সিদ্ধান্তগুলিই আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। হয়তো সেটা আমাদের বুঝিয়ে দেয়, উপরওয়ালা আছে, যিনি আমাদের রক্ষা করছেন।”

অজয়ের জন্ম চণ্ডীগড়ে, চেন্নাইয়ে বড় হওয়া। ছোটবেলা থেকেই তিনি পাহাড় ভালবাসতেন। তাই কর্পোরেট জীবনের চাকরি ছেড়ে চলে যান হিমালয়ের কোলে, নিজের হসপিটালিটি ব্র্যান্ড ‘মেরাকি’ গড়তে। তাঁর সংস্থা এখন পাহাড়ি এলাকায় ছোট ছোট হোমস্টে চালায়, যেখানে মানুষ প্রকৃতি, শান্তি আর অ্যাডভেঞ্চারের স্বাদ পায়।

এই ঘটনার পর অজয় বলেছেন, "আজ বুঝতে পারছি, কখনও কখনও ভাগ্য আমাদের এমনভাবে পথ দেখায়, যা আমরা আগে বুঝতেই পারি না। আমি কৃতজ্ঞ, সেই এক মিনিটের সিদ্ধান্তের জন্য, আর সেই অদৃশ্য শক্তির জন্য, যে আমাকে রক্ষা করেছে।"


```