Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নববর্ষে কথা শরদ-অজিতের, কাছাকাছি আসছে কাকা-ভাইপোর এনসিপি! মিশে যাওয়ার ডাক দুই শিবিরেই

কাকা-ভাইপোকে মিলিয়ে দিতে সক্রিয় হয়েছেন অজিতের মা তথা শরদের বৌদি আশা পাওয়ারও। বুধবার বর্ষবরণের দিন তিনি গিয়েছিলেন মন্দির শহর পান্ধারপুরে।

নববর্ষে কথা শরদ-অজিতের, কাছাকাছি আসছে কাকা-ভাইপোর এনসিপি! মিশে যাওয়ার ডাক দুই শিবিরেই

শেষ আপডেট: 2 January 2025 10:29

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে মাস খানেক আগের বিধানসভা ভোটে অন্যতম আলোচ্য ছিল কাকা-ভাইপোর এনপিসি-র লড়াই। ভোট মিটতেই দুই দল ফের কাছাকাছি আসছে বলে খবর। কাকা শরদ পাওয়ার এবং ভাইপো অজিতের এনসিপি মিশে যাবে কি না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সুবাদে দু’জনের দীর্ঘ সময় ফোনালাপের পর। 

কাকা-ভাইপোকে মিলিয়ে দিতে সক্রিয় হয়েছেন অজিতের মা তথা শরদের বৌদি আশা পাওয়ারও। বুধবার বর্ষবরণের দিন তিনি গিয়েছিলেন মন্দির শহর পান্ধারপুরে। সেখানে বিথল-রুক্মণী মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের আশা বলেছেন, নতুন বছরে কাকা-ভাইপোকে পাশাপাশি দেখতে চাই। দেবতার কাছে এটুকুই প্রার্থনা করলাম। 

বুধবার রাতেই অজিত পাওয়ারের এনসিপি-র শীর্ষ নেতা প্রফুল প্যাটেল বলেছেন, ‘শরদ পাওয়ার আমাদের কাছে দেবতাসম। তাঁকে আমরা সকলে শ্রদ্ধা করি। পাওয়ার পরিবার যদি মিলে যায়, তার চেয়ে ভাল কিছু আর হতে পারে না। আমি নিজেকে পাওয়ার পরিবারেরই একজন মনে করি।’ 

অজিতের মা এবং প্রফুল প্যাটেলের বক্তব্য শোনার পর এনসিপি-র দুই শিবিরের নেতা-মন্ত্রী-এমএলএ-এমপি’রা বিভেদ ভুলে হাত মেলানোর ডাক দিয়েছেন। অজিতের পা আশার কথাই প্রতিধ্বনী শোনা হিয়েছে অনেকের বক্তব্যে। আশা বলেছেন, নির্বাচন হয়ে গিয়েছে। এখন আর লড়াই কীসের। এখন দুই এনসিপি এক হয়ে যাক। 

বিধানসভা ভোটে দুই এনসিপি-র শক্তি পরীক্ষায় কাকা শরদকে বড় ব্যবধানে হারিয়েছেন অজিত। নির্বাচন কমিশন ভাইপোর এনসিপি-কেই মূল দল বলে আগেই স্বীকৃতি দিয়েছিল। অজিতের দলের বিধায়ক সংখ্যা ৪১। অন্যদিকে, বড় ধাক্কা খেয়েছেন কাকা তথা এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার। তাঁর দল (এনসিপি-শরদ পাওয়ার) মাত্র দশটি আসন পেয়েছে। 

বিভেদ ভুলে শরদ ও অজিতের কাছাকাছি আসার ভাবনা ভাবিয়ে তুলেছে সরকারের প্রধান শরিক বিজেপি এবং মেজো শরিক একনাথ শিন্ডের শিবসেনাকে। অজিত মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী। আর এক উপমুখ্যমন্ত্রী শিন্ডের শিবসেনার দখলে আছে ৫৬ আসন। দুই এনসিপি মিলে গেলে শিবসেনার সঙ্গে তাদের ফারাক কমে হবে মাত্র পাঁচ। ফলে দর কষাকষিতে অজিত বাড়তি সুবিধা পেয়ে যাবেন। দুই এনসিপি মিশে গেলে সরকার ও জোটের সমীকরণ নিয়ে তাই ভাবতে হচ্ছে বিজেপিকেও। 

অন্যদিকে, কাকা-ভাইপোর দল মিশে গেলে ধাক্কা খাবে বিরোধী জোট মহা বিকাশ আগারিও। যদিও উদ্ধব ঠাকরেও আপাতত একলা চলার ভাবনাচিন্তা শুরু করেছেন বলে রাজনৈতিক মহলের খবর। স্বভাবতই বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে।


```