Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'আইএএস' পূজা খেড়করের আমলা হওয়ার স্বপ্নে ইতি, ভবিষ্যতেও পরীক্ষায় নিষেধাজ্ঞা ইউপিএসসির

ভুয়ো পরিচয়ে একাধিকবার তিনি পরীক্ষা দিয়েছিলেন

'আইএএস' পূজা খেড়করের আমলা হওয়ার স্বপ্নে ইতি, ভবিষ্যতেও পরীক্ষায় নিষেধাজ্ঞা ইউপিএসসির

পূজা খেড়কর। ফাইল ছবি।

শেষ আপডেট: 31 July 2024 17:08

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষানবীশ আইএএস পূজা খেড়করের আমলা হওয়ার স্বপ্ন খতম। বুধবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি কর্তৃপক্ষ পূজা খেড়করের প্রার্থীপদ বাতিল করে দিয়েছে। এমনকী ভবিষ্যতেও তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না। ভুয়ো পরিচয়ে একাধিকবার তিনি পরীক্ষা দিয়েছিলেন বলে ইউপিএসসি তাঁকে দোষী সাব্যস্ত করেছে।

ইউপিএসসি এদিন এক বিবৃতিতে বলেছে, খেড়কর সিভিল সার্ভিসেস পরীক্ষার বিধিভঙ্গ করেছেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন। এ বিষয়ে তাঁকে একটি শোকজ নোটিস দেওয়া হয়েছিল। গত ১৮ জুলাই পাঠানো ওই নোটিসে ২৫ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

শোকজের জবাব দেওয়ার বদলে ৩৪ বছর বয়সি শিক্ষানবীশ আইএএস চাকরিপ্রার্থী ৪ আগস্ট পর্যন্ত সময়বৃদ্ধির আবেদন করেছিলেন। কিন্তু, ইউপিএসসি তাঁকে ৩০ জুলাই পর্যন্ত সময় দেয়। এবং জানিয়ে দেওয়া হয় এটাই চূড়ান্ত সময়সীমা। এরপর কোনওভাবেই সময় বাড়ানো হবে না।

পূজা খেড়করকে এও জানিয়ে দেওয়া হয় যে, এরমধ্যে উত্তর না পেলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। বিবৃতিতে তদন্তকারী প্যানেল জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য জানাতে বলা হলেও ওদিক থেকে কোনও জবাব মেলেনি। কর্তৃপক্ষ যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে তাঁকে দোষী সাব্যস্ত করে।

প্রসঙ্গত, পূজা খেড়কর বিতর্কে জড়িয়ে পড়েন গত জুন মাসে। সেই সময় তিনি প্রথম কাজে যোগ দিয়েই নীলবাতি লাগানো ব্যক্তিগত অডি গাড়ি ব্যবহার শুরু করেন। যাতে মহারাষ্ট্র সরকারের নাম খোদাই করা ছিল। এছাড়াও তিনি ওই পদে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়, তা দাবি করেছিলেন। এর জন্য তাঁকে বদলি করে দেওয়া হয়।

তারপর জানা যায়, তিনি পরীক্ষায় বসা ও উত্তীর্ণ হওয়ার জন্য ভুয়ো বিশেষভাবে সক্ষম শংসাপত্র দাখিল করেছেন। এমনকী এ ব্যাপারে বিভাগীয় শারীরিক পরীক্ষাতেও একাধিকবার হাজির হননি। শুধু তাই নয়, তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র দিলেও দেখা যায় তাঁর বাবা প্রাক্তন রাজ্য সরকারি কর্মী দিলীপ খেড়করের ৪০ কোটি টাকার সম্পত্তি আছে। এরপর এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, পূজার মা মনোরমা খেড়কর পিস্তল হাতে এক কৃষককে শাসাচ্ছেন। এভাবেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ে গোটা পরিবার।


```