Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লোকসভায় দর্শকাসন থেকে ঝাঁপ! রাসায়নিক স্প্রে করে ধোঁয়া তৈরি, অধিবেশনে তুলকালাম

লোকসভায় দর্শকাসন থেকে ঝাঁপ! রাসায়নিক স্প্রে করে ধোঁয়া তৈরি, অধিবেশনে তুলকালাম

শেষ আপডেট: 13 December 2023 16:12

দ্য ওয়াল ব্যুরো: লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন তুলকালাম কাণ্ড! ভরা সংসদ ভবনে দর্শকাসন থেকে ঝাঁপ দিল ২ জন। জুতো থেকে বের করে বিশেষ কোনও রাসায়নিক স্প্রে করে চারদিক ধোঁয়ায় ভরিয়ে দিয়ে তাঁরা ঝাঁপ দেন বলে জানা গেছে। ইতিমধ্যেই ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার জেরে দুপুর ২টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে সংসদের অধিবেশন। 

বুধবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, সংসদ ভবনের বাইরেও একই কাণ্ড ঘটিয়েছে কয়েকজন। তাদের উদ্দেশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। জানা গেছে, 'তানাশাহি নেহি চলেগা' স্লোগান দিতে দিতে ঝাঁপ দেয় ওই ২ জন। এই স্লোগানের অর্থ, "স্বৈরতন্ত্র চলবে না"। ঘটনার জেরে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

পুলিশ যে ৪ জনকে হেফাজতে নিয়েছে তাদের মধ্যে একজনের নাম সাগর শর্মা। আর একজন হল মনোরঞ্জন। বাকি দুজন এমন এবং নীলম যথাক্রমে মহারাষ্ট্র ও হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, আজ বুধবারই কুখ্যাত সংসদ হামলার ২২ বছর পূর্তি! ২০০১ সালের ১৩ ডিসেম্বর আচমকাই নিরাপত্তা বেষ্টনী ভেঙে পুরনো সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ে ৫ জন সশস্ত্র দুষ্কৃতী। অধিবেশন চলাকালীন তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই হামলায় মৃত্যু হয়েছিল  ৬জন আধিকারিকের, সংসদের ২ নিরাপত্তা কর্মী এবং বাগানের একজন মালির। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল ৫ জন দুষ্কৃতীরই। 

সেই ঘটনায় শুরু হয়েছিল ভারত-পাকিস্তান তরজা। ভারতের অভিযোগ ছিল, এই হামলার ঘটনায় জড়িত রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার দিকে। যদিও পাকিস্তানের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়। লস্কর-ই-তৈবাও ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। তারপর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়, এবং শেষমেশ যুদ্ধ শুরু হয়। 


```