Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে, আপাতত তিহারেই আপ নেতা

অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে, আপাতত তিহারেই আপ নেতা

শুক্রবার সকালে দেশের সর্বোচ্চ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন মঞ্জুর করে কেজরিওয়ালের।

শেষ আপডেট: 12 July 2024 11:12

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সকালে দেশের সর্বোচ্চ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন মঞ্জুর করে কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আবেদন করেছিলেন আম আদমি পার্টির নেতা। যদিও এই মুহূর্তে তিহার থেকে বেরতে পারছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালত এদিন বলে, গত ৯০ দিন ধরে জিজ্ঞাসাবাদ চলছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি তাঁর ভূমিকা পালন করে যাবেন কি না তা তাঁর উপর নির্ভর করছে।

সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন দিলেও আপাতত জেল থেকে বেরতে পারছেন না মুখ্যমন্ত্রী। কারণ, ইতিমধ্যেই সিবিআই তাঁকে জেলেই গ্রেফতার করেছে। সেই মামলায় এখনও জেল হেফাজতে আছেন তিনি। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করা মামলাকে আদালত এদিন বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে।

দিল্লি সরকারের আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, সরকারি অর্থ তছরুপ প্রতিরোধ আইনে মুখ্যমন্ত্রীর গ্রেফতার যদি বেআইনি হয়, তাহলে এই ঘটনা প্রমাণ করে যে, গোটা দেশে আইনের অপব্যবহার চলছে। এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে গত ১০ মে সুপ্রিম কোর্ট আপ নেতাকে প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। সে সময় আদালত তাঁর উপর বেশ কয়েকটি শর্ত আরোপ করে জামিন দিয়েছিল। এবং ভোট শেষে গত ২ জুন তিহার জেলে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন কেজরিওয়ালের তরফে আদালতে হাজির হয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের সপক্ষে যুক্তি হিসেবে ইডি এখন যেসব তথ্য হাজির করছে, গ্রেফতারের সময় তারা সেসব পেশ করেনি কেন?


```