Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

ইডি হানার মুখে ঐক্য মজবুত রাজস্থান কংগ্রেসে, গেহলটকে পাশে থাকার বার্তা শচীনের

সকাল থেকে মরুরাজ্যের রাজনীতি ইডির অভিযান ঘিরে সরগরম। বাক যুদ্ধে নেমেছেন কংগ্রেস ও বিজেপি নেতারা। 

ইডি হানার মুখে ঐক্য মজবুত রাজস্থান কংগ্রেসে, গেহলটকে পাশে থাকার বার্তা শচীনের

শেষ আপডেট: 26 October 2023 16:19

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের মতো রাজস্থানেও একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে মরুরাজ্যের রাজনীতি ইডির অভিযান ঘিরে সরগরম। বাক যুদ্ধে নেমেছেন কংগ্রেস ও বিজেপি নেতারা। 

এরই মধ্যে কংগ্রেস শিবিরে স্বতির হওয়া বইয়ে দিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। সাংবাদিক বৈঠক ডেকে বিক্ষুব্ধ এই নেতা মুখ্যমন্ত্রী গেহলটকে অভয় দিয়ে বলেছেন, ভয় পাবেন না। আমরা পাশে আসছি। কংগ্রেস দলগতভাবে এই আক্রমণের মোকাবিলা করবে। 

রাজস্থানের রাজনীতিতে গেহলট-পাইলট বিরোধ কারও অজানা নয়। গত পাঁচ বছর ধরে দুই কংগ্রেস নেতার বাক যুদ্ধ ঘিরে বারে বারে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। ভোটের মুখ্য দুই নেতাকে দিল্লিতে ডেকে আপাতত মুখ বন্ধ রাখার নির্দেশ দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীরা।

সেই শচীন বৃহস্পতিবার যেভাবে মুখ্যমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে মোকাবিলার ডাক দিয়েছেন তাতে রাজ্য কংগ্রেস উদ্দীপিত। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ফলাও করে প্রচার করেছে শচীনের সাংবাদিক বৈঠক। 

ইডি যেসব জায়গায় তল্লাশি চালাচ্ছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল রাজ্য কংগ্রেসের সভাপতি রাজ্যেন্দ্র সিং ডোটাসারার যোধপুর ও শিকার জেলার বাড়ি। এছাড়া দুই কংগ্রেস নেতার বাড়িতেও হানা দিয়েছে ইডি। 

অন্যদিকে, গেহলটের পুত্র বৈভবকে শুক্রবার তলব করেছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের অভিযোগে হওয়া মামলায় তলব করা হয়েছে মুখ্যমন্ত্রীর পুত্রকে। 

তল্লাশি নিয়ে গেহলটও কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই বিজেপি বিরোধী নেতাদের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দেয়। কিন্তু কর্নাটক, ছত্রিসগড়, হিমাচল প্রদেশের মতো রাজস্থানেও বিজেপির কৌশল ব্যর্থ হবে।


```