Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল, ভোটের আগে কর্ণাটক থেকে উদ্ধার ৭ কোটির বেশি টাকা

ভোটের মাত্র কয়েকদিন আগে বিরাট অঙ্কের টাকা লেনদেন হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক আনুমান।

থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল, ভোটের আগে কর্ণাটক থেকে উদ্ধার ৭ কোটির বেশি টাকা

শেষ আপডেট: 8 April 2024 07:27

দ্য ওয়াল ব্যুরো: ৫০০ টাকার বান্ডিলের উঁচু ঢিবি। টেবিলের উপর সাজানো রয়েছে একের পর এক ৫০০ টাকার নোট। ভোটের আগে কর্ণাটক থেকে উদ্ধার হল সেই বিপুল পরিমাণ টাকা। শুধু নগদই যেখানে ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। রয়েছে ১০৬ কেজি গয়নাও। ভোটের মাত্র কয়েকদিন আগে বিরাট অঙ্কের টাকা লেনদেন হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক আনুমান।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বেল্লারি শহরে অভিযান চালায় কর্নাটক পুলিশ। এক গয়নার দোকানির বাড়িতে পুলিশ তল্লাশি হয়। আর সেখানেই কোটি কোটি টাকা বেরিয়ে আসে। সার বেঁধে সাজানো টাকার কোনও হিসাব দিতে পারেননি দোকানি। শুধু নগদ নয়, প্রচুর সোনা-রুপোর গয়না এবং রুপোর বার-ও উদ্ধার হয়েছে।

পুলিশের সূত্রে জানা গিয়েছে, মোট ৫.৬০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। সোনা-রপোর গয়নার হিসাবও কয়েক কোটি টাকা। সব মিলিয়ে মোট ৭ কোটি ৬০ লক্ষ টাকার নগদ ও গয়না উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ওই দোকানিকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে এত টাকা, গয়না এল তা ওই দোকানিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ টাকার সঙ্গে হাওয়ালা যোগ থাকতে পারে। প্রাথমিক তদন্তের পর আয়কর দফতরের হাতে তদন্তভার তুলে দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।


```