Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'পাকিস্তানের ইতিহাস-ভূগোল বদলে দিতে পারি!' স্যর ক্রিক নিয়ে চরম হুঁশিয়ারি রাজনাথের

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গেছিল। আজকের দিনে পাকিস্তানের মনে রাখা উচিত - করাচি পৌঁছনোর রাস্তা স্যর ক্রিক দিয়েও যায়।

'পাকিস্তানের ইতিহাস-ভূগোল বদলে দিতে পারি!' স্যর ক্রিক নিয়ে চরম হুঁশিয়ারি রাজনাথের

রাজনাথ সিং

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 October 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: স্যর ক্রিক (Sir Creek) নিয়ে পাকিস্তানকে (Pakistan) সরাসরি কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বৃহস্পতিবার দশহারার দিনে গুজরাতের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের সঙ্গে অস্ত্রপূজা করে তিনি বলেন, “পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দেবে।''

প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গেছিল। আজকের দিনে পাকিস্তানের মনে রাখা উচিত - করাচি পৌঁছনোর রাস্তা স্যর ক্রিক দিয়েও যায়।

৯৬ কিলোমিটার দীর্ঘ এই স্যর ক্রিককে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ (India Pakistan Conflict) রয়েছে। রাজনাথ সিং বলেন, স্বাধীনতার ৭৮ বছর পরও স্যর ক্রিক সমস্যার সমাধান হয়নি। ভারত একাধিকবার আলোচনায় বসতে চাইলেও পাকিস্তান বারবার ভিন্ন অভিসন্ধি দেখিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় পাকিস্তানের সেনা পরিকাঠামো বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত।

রাজনাথ এদিন 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়েও কথা বলেন। তিনি জানান, সন্ত্রাসবাদ দমনই ছিল ভারতের মূল উদ্দেশ্য, যুদ্ধ শুরু করা নয়। পাকিস্তান লেহ থেকে স্যর ক্রিক পর্যন্ত ভারতের প্রতিরক্ষা শক্তি ভাঙার চেষ্টা করলে, ভারতীয় সেনা পাল্টা হামলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অক্ষম করে দেয়।

তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ভারত প্রমাণ করেছে, দেশের বাহিনী যে কোনও পরিস্থিতিতে পাকিস্তানের বড়সড় ক্ষতি করতে সক্ষম। সেনা, বায়ুসেনা আর নৌসেনা - এই তিন স্তম্ভের যৌথ শক্তিই এই সাফল্য এনে দিয়েছে।

পহেলগাম সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে গত ৭ মে ভারত এই অপারেশন চালায়। চার দিন তীব্র সংঘর্ষ চলার পর ১০ মে সংঘর্ষবিরতি হয়।


```