Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রশ্নের মুখে রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে ক্যাটারিং পরিষেবা, দু’বছরে ৬১ লক্ষেরও বেশি অভিযোগ

ক্রমাগত অভিযোগ বাড়তে থাকায় রেলের যাত্রী পরিষেবা ও নিরাপত্তা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, পরিকাঠামো উন্নয়নের নানা গালভরা ঘোষণা সত্ত্বেও যাত্রী স্বাচ্ছন্দ্য আজও অনেকাংশে ‘সেই তিমিরেই’।

প্রশ্নের মুখে রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে ক্যাটারিং পরিষেবা, দু’বছরে ৬১ লক্ষেরও বেশি অভিযোগ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 September 2025 10:26

দ্য ওয়াল ব্যুরো: রেলের যাত্রী সুরক্ষা থেকে শুরু করে কোচের পরিচ্ছন্নতা, কর্মীদের ব্যবহার থেকে কেটারিং পরিষেবা—সব ক্ষেত্রেই জমা পড়ছে অভিযোগের পাহাড় (Railway passenger service under question)। মাত্র দু’টি আর্থিক বছরেই (২০২৩-২৪ ও ২০২৪-২৫) রেল মন্ত্রকের কাছে জমা পড়েছে ৬১ লক্ষেরও বেশি অভিযোগ (more than 61 lakh complaints in two years)। যার মধ্যে শুধু যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগই সাড়ে সাত লক্ষ ছাড়িয়েছে।

সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়ের দাখিল করা এক আরটিআইয়ের জবাবে এই তথ্য প্রকাশ করেছে রেল বোর্ড। সেখানে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে ট্রেনে ও স্টেশনে বিভিন্ন পরিষেবা প্রদান সংক্রান্ত অভিযোগ বেড়েছে প্রায় চার লক্ষ।

তথ্য অনুযায়ী, ট্রেন ও স্টেশনে যাত্রী সুরক্ষা নিয়ে অভিযোগ বেড়েছে প্রায় ৩ লক্ষ। ট্রেন কর্মীদের ব্যবহার নিয়ে অভিযোগ বেড়েছে ৩,৫০০-র বেশি। ট্রেনে জল না থাকার অভিযোগ বেড়েছে ২৫ হাজার-এরও বেশি।

কেটারিং পরিষেবা নিয়ে অভিযোগ বেড়েছে প্রায় ৩৬ হাজার। স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ বেড়েছে প্রায় ২,৫০০। স্টেশনে যাত্রী নিরাপত্তা না থাকায় অভিযোগ বেড়েছে ১১ হাজার। সব মিলিয়ে ২৯টি ক্যাটাগরিতে অভিযোগের বিস্তারিত হিসেব দিয়েছে রেল বোর্ড।

ক্রমাগত অভিযোগ বাড়তে থাকায় রেলের যাত্রী পরিষেবা ও নিরাপত্তা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, পরিকাঠামো উন্নয়নের নানা গালভরা ঘোষণা সত্ত্বেও যাত্রী স্বাচ্ছন্দ্য আজও অনেকাংশে ‘সেই তিমিরেই’।


```