Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভোটের আগেই মহারাষ্ট্রে 'তল্লাশি তরজা' তুঙ্গে! রাহুলের কপ্টার ও ব্যাগে নজর নির্বাচন কমিশনের

শনিবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামনগাঁওতে রাহুলের কপ্টারে রাখা ব্যাগে তল্লাশি চালানো হয়।

ভোটের আগেই মহারাষ্ট্রে 'তল্লাশি তরজা' তুঙ্গে! রাহুলের কপ্টার ও ব্যাগে নজর নির্বাচন কমিশনের

রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের

শেষ আপডেট: 16 November 2024 22:41

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার সেখানে প্রচারে গিয়ে বড় অস্বস্তিতে পড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন সনিয়া তনয়ের হেলিকপ্টারে চলল তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা

শনিবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামনগাঁওতে রাহুলের কপ্টারে রাখা ব্যাগে তল্লাশি চালানো হয়। ভোটের মুখে কংগ্রেসের প্রাক্তন সভাপতির হেলিকপ্টার থেকে শুরু করে ব্যাগে তল্লাশি চালানোর ঘটনায় উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি।

এদিন ধামনগাঁও রেলওয়ের হেলিপ্যাডে রাহুলের হেলিকপ্টার অবতরণ করলে সঙ্গে সঙ্গে রাহুলের ব্যাগ চেক করা হয় বলে খবর। নির্বাচন কমিশনের এমন পদক্ষেপের পর ক্ষেপে লাল হাত শিবির। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক যশোমতি ঠাকুর নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, কেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কপ্টার বা ব্যাগ পরীক্ষা করছে না? শুধুমাত্র বিরোধীদেরই কেন তল্লাশির মুখে পড়তে হচ্ছে?

ইতিমধ্যে অমরাবতীতে রাহুল গান্ধীর হেলকপ্টার এবং ব্যাগে তল্লাশির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, নির্বাচনী কমিশনের এক দল আধিকারিক কংগ্রেস নেতার দাঁড়িয়ে থাকা কপ্টারে তল্লাশি চালাচ্ছেন। কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।

এর আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগেও তল্লাশি চলে। ঠাকরে সেই সময় মোদী, শাহ, শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগ কেন চেক করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন।

যদিও এর আগে মহারাষ্ট্রের হিঙ্গোলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপারে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। সেই ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরে কমিশনের তরফে দাবি করা হয়েছে, নেতাদের ব্যাগ বা চপারে তল্লাশি চালানো নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত

এদিকে শুক্রবারই ‘নো ফ্লাই জোনের অজুহাত দেখিয়ে আকাশে ওড়ার অনুমতি দেওয়া হয়নি রাহুল, হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রীর কপ্টারকে। ঘটনার পরই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে কংগ্রেসের অভিযোগ, নির্বাচনী প্রচারে সকলের সমান অধিকার থাকা উচিসেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার অন্য সকলের চেয়ে কোনওভাবেই গুরুত্বপূর্ণ হতে পারে না।


```