Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মৃতদেহ সৎকারে কাঠ নয়, ব্যবহার করতে হবে গোবর! ওড়িশায় ক্ষমতায় এসেই ‘গো ভক্তি’তে জোর বিজেপির

যদিও সেই আশা কতখানি বাস্তবায়িত হবে তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।

মৃতদেহ সৎকারে কাঠ নয়, ব্যবহার করতে হবে গোবর! ওড়িশায় ক্ষমতায় এসেই ‘গো ভক্তি’তে জোর বিজেপির

ফাইল ছবি

শেষ আপডেট: 1 November 2024 21:05

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতায় এসেছে মেরেকেটে চার মাস হবে। বিজু জনতা দলকে উৎখাত করে ওড়িশায় সরকার গঠন করেছে বিজেপি। মূলত, পুরীর মন্দিরের রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েই সেখানকার মানুষের আস্থা জয় করেছিল গেরুয়া শিবির।

যদিও সেই আশা কতখানি বাস্তবায়িত হবে তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। কিন্তু এবার বড়সড় প্রস্তাব দিলেন মন্ত্রী গোকুলানন্দ মল্লিক। ইতিমধ্যে সেই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

কী দাবি মন্ত্রীর?

মৃতদেহ পোড়ানোর জন্য কাঠ ব্যবহার না করে গোবর দিয়ে তৈরি জৈব জ্বালানি এবং পেলেটস ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। কারণ হিসাবে মন্ত্রী জানিয়েছেন, কাঠ ব্যবহারের ফলে দূষণ মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। সে কারণে রাজ্যবাসীর কাছে বিজেপি নেতার আর্জি পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করুন। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

গোকুলানন্দ আরও জানিয়েছেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরীর স্বর্গদ্বার পরিচালনা কমিটির সঙ্গে কথা বলার পরই বিষয়টি নিশ্চিত হবে। তাঁর মতে, একটি কমিটি তৈরির ভাবনাচিন্তা করছে মোহন চরণ মাঝির সরকার। কমিটিতে উপ মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা ছাড়াও সিনিয়র মন্ত্রীরা থাকবেন বলে খবর।

মন্ত্রী মনে করিয়ে দেন, গোবর এবং গোমূত্রের ব্যবহার যাতে সুষ্ঠুভাবে হয় সে জন্য রাজ্যে গরু পালনে বেশি করে জোর দিতে হবে।

উল্লেখ্য, হিন্দু শাস্ত্র মতে, স্বর্গদ্বারকে শ্মশান হিসাবে অত্যন্ত শুভ স্থান বলে মনে করা হয়। প্রতিদিন ৪০টির বেশি মৃতদেহ সৎকার করা হয় সেখানে।


```