Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'১০০টি মুসলিম পরিবারের মধ্যে কি ৫০ জন হিন্দু নিরাপদে থাকতে পারেন?' রাহুলকে কটাক্ষ যোগীর

যোগী জানিয়েছেন, "উত্তরপ্রদেশে মুসলিমরা সবচেয়ে নিরাপদ। হিন্দুরা যদি নিরাপদ থাকে, তাহলে মুসলিমদেরও কোনও সমস্যা নেই।"

'১০০টি মুসলিম পরিবারের মধ্যে কি ৫০ জন হিন্দু নিরাপদে থাকতে পারেন?' রাহুলকে কটাক্ষ যোগীর

যোগী আদিত্যনাথ ও রাহুল গান্ধীর ছবি

শেষ আপডেট: 26 March 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করেন। রাজ্যবাসীর সুখ কামনা করে হিন্দুদের মতো মুসলিম বন্দনা শোনা গেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) গলায়। রাজ্যের সংখ্যালঘুদের (Minorities) প্রতি তিনি যে কতখানি দরাজ একদিকে যেমন তার প্রমাণ দিলেন পাশাপাশি বিরোধীদের হিন্দুরাজ বা হিন্দু তোষণের অভিযোগকে একেবারে উড়িয়ে দিলেন। 

সরাসরি প্রশ্ন তুললেন, "১০০টি হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার সবচেয়ে নিরাপদ। তাঁদের সবরকম ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা থাকবে। কিন্তু ১০০টি মুসলিম পরিবারের মধ্যে কি ৫০ জন হিন্দু নিরাপদ থাকতে পারে?" এরপরই বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থার কথা তুলে ধরে যোগী জানতে চান,  "বাংলাদেশ ও পাকিস্তানের দিকে দেখুন সেখানে কী ৫০টি হিন্দু পরিবার ১০০ মুসলিম পরিবারের তুলনায় সুরক্ষিত? উত্তর না।"

আচমকা কেন এমন কথা বললেন মুখ্যমন্ত্রী?

সম্প্রতি সম্ভলে হিংসার পাশাপাশি রাজ্যে একের পর এক মসজিদ নিয়ে অশান্তির ঘটনা সামনে এসেছে। সে সব প্রসঙ্গ উড়িয়ে যোগী সাফ জানিয়েছেন,  "২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়নি। উত্তর প্রদেশে মুসলিমরা সবচেয়ে নিরাপদ। হিন্দুরা যদি নিরাপদ থাকে, তাহলে মুসলিমদেরও কোনও সমস্যা নেই।"

এরপরই সাম্প্রদায়িক হিংসার কথা মনে করিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "২০১৭ সালের আগে যদি উত্তরপ্রদেশে দাঙ্গার কারণে হিন্দুদের দোকান জ্বলত তাহলে পাল্টা মুসলিমদের দোকানও ছাড় পেত না। হিন্দুদের ঘর জ্বললে মুসলিমদেরও জ্বলত। তবে ২০১৭ সালের পর সাম্প্রদায়িক দাঙ্গা একেবারে বন্ধ হয়ে যায়।"

নিজের প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, আমি একজন যোগী। সবসময় সকলের সুখ সমৃদ্ধি, উন্নয়নে বিশ্বাস করি। পাশাপাশি সনাতন ধর্মকে বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম বলে মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন, হিন্দু শাসকরা অন্যদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এমন কোনও উদাহরণ বিশ্বের ইতিহাসে নেই।

যোগী আদিত্যনাথ মুখে যতই মুসলিমদের নিরাপত্তার কথা বলুন না কেন তার সঙ্গে বাস্তবে কোনও সম্পর্ক নেই বলেই অভিযোগ বিরোধীদের। তাঁর শাসনেই উত্তরপ্রদেশে হিন্দুরাজ চলছে এবং সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ সামনে এসেছে। সে বিনা কারণে এনকাউন্টার হোক বা বেআইনি বুলডোজার নীতি, বাদ যায়নি কিছুই। তবে সে সব অভিযোগকে পাত্তাই দেননি তিনি। 

চলতি সপ্তাহে উত্তরপ্রদেশে বিজেপি আট বছর পূরণ করেছে। এই সাফল্যের পিছনে তাঁর সরকারের সুশাসনকেই সামনে এগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে উত্তরপ্রদেশে হিন্দু তীর্থস্থানগুলির উপর মসজিদ নির্মাণকে ইসলামিক নীতির পরিপন্থী বলেই জানিয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন, সম্ভলে যতগুলি মন্দির রয়েছে সেই সব মন্দির পুনরুজ্জীবিত করবে সরকার। 

এরপরই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে যোগী বলেন, 'রাহুল গান্ধীর মতো "নমুনা" বিজেপির জন্য অত্যন্ত উপকারী। কংগ্রেস নেতার ভারত জোড়ো অভিযানকে "ভারত তোড়ো অভিযান" কটাক্ষ করেন তিনি। পরিষ্কার জানান, রাহুল বাইরে সবসময় দেশের সমালোচনা করেন। দেশের মানুষের তাঁর স্বভাব এবং উদ্দেশ্য বুঝতে বাকি নেই। তবে বিজেপির কাছে রাহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাঁর মতো নমুনা থাকলে আখেরে গেরুয়া শিবিরের পথ পরিষ্কার হবে বলেই মনে করেন তিনি।


```