Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

জয়হিন্দ কলোনির উচ্ছেদে স্থগিতাদেশ! বিজেপির 'বাঙালি বিরোধী' নীতির বিরুদ্ধে সরব তৃণমূল

জয় হিন্দ কলোনি একপ্রকার ‘মিনি বাংলা’। বহু দশক ধরে বাঙালি পরিবাররা এখানে বসবাস করছেন।

জয়হিন্দ কলোনির উচ্ছেদে স্থগিতাদেশ! বিজেপির 'বাঙালি বিরোধী' নীতির বিরুদ্ধে সরব তৃণমূল

কেন্দ্রের বিতর্কিত এসআইআরের প্রতিবাদে সংসদে ইন্ডিয়া জোটের বিক্ষোভ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 July 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে (Jai Hind Colony) উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট (Patiala House Court) জানিয়ে দিয়েছে, ওই এলাকায় এখন কোনও উচ্ছেদ অভিযান চালানো যাবে না। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় স্বস্তি এনে দিয়েছে স্থানীয় বাঙালি ভাষাভাষী বাসিন্দাদের। তাঁদের সঙ্গেই এককাট্টা তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের দাবি, বিজেপির ‘বাঙালি বিরোধী’ নীতির বিরুদ্ধে এটা এক ঐতিহাসিক জয়। দলীয় বিবৃতিতে তৃণমূল জানায়, “মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার বাঙালিদের উৎখাত করতে চেয়েছিল। সেই অপচেষ্টার জবাব দিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই লড়াই চালিয়ে যাব।”

জয় হিন্দ কলোনি একপ্রকার ‘মিনি বাংলা’। বহু দশক ধরে বাঙালি পরিবাররা এখানে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই এলাকাকে 'অবৈধ বসতি' বলে চিহ্নিত করে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, পানীয় জলের ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। এরপরই আইনি পথে হাঁটেন স্থানীয়রা।

তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব। দলের শীর্ষ নেতৃত্ব শুধু নয়, তৃণমূলের সাংসদদের একটি প্রতিনিধি দল জয় হিন্দ কলোনিতে গিয়ে স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল সংসদে বিষয়টি তোলে এবং কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

অন্যদিকে, কেন্দ্রের বিতর্কিত SIR (Special Intensive Revision) প্রকল্প ঘিরেও সংসদে উত্তাল বিরোধী শিবির। ইন্ডিয়া জোটের অংশ হিসেবে তৃণমূলও এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন বলেন, “SIR হচ্ছে এক রাজনৈতিক চক্রান্ত। এর মাধ্যমে বিরোধী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে সরকার। বিজেপি শুধু বাংলাবিরোধী নয়, গণতন্ত্রবিরোধীও।” এখন দেখার জবাবে পদ্মশিবির কী বলে।


```