Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাচ্চাদের শিক্ষিত করতে অভিভাবকদের দায়িত্ব কী? ইনফোসিস কর্তার মন্তব্যে বিতর্কের ঝড়

গত সপ্তাহে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, বাচ্চাদের লেখাপড়ার জন্য বাড়িতেই ‘শৃঙ্খলার পরিবেশ’ তৈরি করতে হবে। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন অভিভাবকরাই।

বাচ্চাদের শিক্ষিত করতে অভিভাবকদের দায়িত্ব কী? ইনফোসিস কর্তার মন্তব্যে বিতর্কের ঝড়

নারায়ণ মূর্তি

শেষ আপডেট: 12 September 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো: দেশের অর্থনীতিকে আরও মজবুত করতে যুবসমাজকে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য বাবা-মায়ের ভূমিকা ‘কেমন হওয়া উচিত’ তা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি।

গত সপ্তাহে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, বাচ্চাদের লেখাপড়ার জন্য বাড়িতেই ‘শৃঙ্খলার পরিবেশ’ তৈরি করতে হবে। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন অভিভাবকরাই।

এরপরই নারায়ণ মূর্তি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে বিভ্রান্ত হতে হচ্ছে পড়ুয়াদের। সেদিকে নজর রাখতেই হবে অভিভাবকদের। হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী তাঁদের পরিবারের সহযোগিতায় জীবনে এগিয়ে যেতে পারলেও অনেকেই তা পারছেন না। এরপরই তিনি মন্তব্য করেন, অভিভাবকরা যদি বাচ্চাদের লেখাপড়ার বিষয়ে গুরুত্ব দেন তাহলে সবার আগে তাঁদের সিনেমা দেখার অভ্যাস ছাড়া উচিত।

ইনফোসিস কর্তা জানান, স্কুলে পড়ার সময় তিনি এবং তাঁর স্ত্রী সুধা নিয়মমাফিক সাড়ে তিন ঘণ্টা সময় মেয়ে অক্ষতা ও ছেলে রোহণের সঙ্গে কাটাতেন। তাঁদের সবরকম সাহায্যের পাশাপাশি সমস্যার কথাও দু’জনে শুনতেন। নারায়ণ মূর্তির এমন মন্তব্যের পরই শুরু জোর আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ইনফোসিস কর্তার বক্তব্যের ভিডিও ইতিমধ্যে ভাইরাল।

অনেকের মতে, মূর্তি নিজেই নিজের আগের মন্তব্যের সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। যা এককথায় অবাস্তব। যেখানে উনি সপ্তাহে ৭২ ঘণ্টা কাজের পরামর্শ দেন সেখানে এমন যুক্তির মানে নেই। 


```