Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সাফারি চলাকালীন গন্ডারদের সামনে ছিটকে পড়লেন মা-মেয়ে! কাজিরাঙায় হাড়হিম করা ঘটনা

একাধিক গন্ডার নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে কাজিরাঙায়। পিছনে রয়েছে পরপর তিনটি পর্যটক ভরা সাফারির গাড়ি।

সাফারি চলাকালীন গন্ডারদের সামনে ছিটকে পড়লেন মা-মেয়ে! কাজিরাঙায় হাড়হিম করা ঘটনা

ফাইল ছবি

শেষ আপডেট: 6 January 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: এক শিংওয়ালা গন্ডারের ঘর বলা হয় অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ককে। সেখানে সাফারি করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন এক মহিলা এবং তাঁর মেয়ে। বাগোরি রেঞ্জে সাফারি চলাকালীন গাড়ি থেকে ছিটকে একাধিক গন্ডারের সামনে পড়ে গেলেন তাঁরা! তবে বরাত জোরে তাঁরা বেঁচে গেছেন। 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একাধিক গন্ডার নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে কাজিরাঙায়। পিছনে রয়েছে পরপর তিনটি পর্যটক ভরা সাফারির গাড়ি। সেই গাড়িগুলিই এক জায়গায় এসে ডান দিকে টার্ন নিতে যায়। সেই সময়ই একটি গাড়ি থেকে ছিটকে পড়েন দুজন। মা এবং তাঁর মেয়ে। 

মাটিতে পড়ে যেতেই চিৎকার শুরু করেন দুজন। কান্নাকাটি শুরু করে বাচ্চাটি। কিন্তু তাঁদের সাহায্য করতে আসতেই পারেনি কোনও গাড়ি। একটি গাড়ি কাছাকাছি আসতে চাইলেও দেখা যায় একটি গন্ডার কার্যত গাড়িটির দিকে তেড়ে আসে! তাতে তারা পিছু হটতে বাধ্য হয়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাত জোরে ওই দুজন নিজেদের গাড়িতে উঠে যেতে সক্ষম হয়। ফলে প্রাণে বেঁচে যান তাঁরা। 

এই ধরনের সাফারি চলাকালীন মাঝেমধ্যেই এমন ঘটনার খবর আসে। এ ব্যাপারে একাধিকবার পর্যটকদের সতর্কও করা হয়েছে। একইসঙ্গে, সাফারি কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কাজিরাঙা ন্যাশনাল পার্কের এই ঘটনা আবারও পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। কেউ কেউ বলছেন, এইসব স্থানে পর্যটকদেরও কিছু ভুল থাকে। তারা অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে নিয়ম লঙ্ঘন করে ফেলেন। সেটা উচিত নয়।


```