Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুর্ঘটনা নয়, টাকা নিয়ে ঝামেলার কারণেই মাকে খুন! পুলিশের জালে বিজ্ঞানীর নাবালক ছেলে

গত ৩ ডিসেম্বর মাকে খুন করে নিজেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল ছেলে।

দুর্ঘটনা নয়, টাকা নিয়ে ঝামেলার কারণেই মাকে খুন! পুলিশের জালে বিজ্ঞানীর নাবালক ছেলে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 December 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনা নয়, দেওয়ালে মাথা ঠুকে মাকে খুন! পুলিশি জেরার মুখে পড়ে অপরাধ স্বীকার করতে বাধ্য হল নাবালক ছাত্র। দিনকয়েক আগেই পুলিশকে সে জানিয়েছিল আচমকা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েই মৃত্যু হয়েছে মায়ের। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে এটা নিছকই কোনও দুর্ঘটনা নয়। আরতি ভার্মাকে খুন করেছে একাদশ শ্রেণির ছাত্র তাঁর ছেলেই।

গত ৩ ডিসেম্বর মাকে খুন করে নিজেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল সে। পরিষ্কার জানিয়েছিল, পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েই মৃত্যু হয়েছে মা আরতি ভার্মার।

জানা গেছে, প্রায় ঘণ্টা দুয়েক লাগাতার জেরার মুখে পড়ে নিজের দোষ স্বীকার করতে বাধ্য হয় উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা অভিযুক্ত। প্রথমে সে মায়ের মৃত্যুর কারণ নিয়ে হাজার নাটক করলেও পরে জানায় ঝগড়ার সময় মাকে ধাক্কা মারে। যার জেরে দেওয়ালে আরতি দেবীর মাথা সজোরে গিয়ে লাগে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাবা রাম মিলন চেন্নাইয়ে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের একজন বিজ্ঞানী। তিনিও প্রায় চারদিন পর স্ত্রীয়ের মৃত্যুর খবর পান বলে অভিযোগ। তিনি জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে স্ত্রীয়ের ফোন বন্ধ ছিল। সন্দেহ হওয়ায় গত ৭ ডিসেম্বর তিনি বাড়িতে পউছলে দেখেন, বাড়ি তালা বন্ধ।

ঘরে ঢুকে তিনি দেখতে পান মেঝেতে পড়ে রয়েছে স্ত্রীর দেহ। এরপর স্থানীয় একটি মন্দির থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানায়, ওই বাড়িতে বাইরে থেকে কেউ ঢোকেনি। মাকে মেরে তাঁর দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে ছেলের বিরুদ্ধে। 

স্কুলে যাওয়ার সময় টাকা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার জেরেই এমন কাণ্ড বলে খবর। স্কুলে যাওয়ার আগে বারবার টাকা চাইলেও ছেলেকে এক পয়সাও দেননি মা আরতি। সে কারণে রাগে মাকে রাগে ধেলে দিতেই দেওয়ালে ধাক্কা লেগে মৃত্যু হয় মায়ের। নাবালককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই পুরো বিষয় স্পষ্ট হবে বলে মত তদন্তকারীদের।


```