
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন
শেষ আপডেট: 24 January 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে দেখতে পাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আমেরিকার সঙ্গে দেশের নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরা হবে। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এদিন বলেন, ভারত-বিরোধী কার্যকলাপের প্রশ্ন যেখানে রয়েছে, সেখানে আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ উপলক্ষে লিবার্টি বলের অনুষ্ঠানে পান্নুনকে দেখা গিয়েছে। আমেরিকায় ঘাপটি মেরে থাকা খলিস্তানপন্থী পান্নুনের ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খলিস্তানি জঙ্গিকে মার্কিন প্রশাসনের তরফে আমন্ত্রণ জানানো হয়নি। তবে কোনও এক যোগাযোগের সূত্রে অনুষ্ঠানের টিকিট তিনি কিনেছিলেন।
????Khalistani terrorist Pannun AWKWARDLY MURMURS extremist slogans at ????????Trump's inauguration pic.twitter.com/sTcCfhkKY2
— Sputnik India (@Sputnik_India) January 21, 2025
মার্কিন জনতা যখন সেখানে ইউএসএ বলে স্লোগান দিচ্ছিলেন, তখন পান্নুনকে খলিস্তানপন্থী স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরা খুব কাছ থেকে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার মুখের উপর এগিয়ে আসছে। এবং তারপরেই মঞ্চের বাঁদিকে ভিড়ের দিকে ক্যামেরার লেন্স সরে আসে। সেখানে মার্কিনরা যখন আমেরিকার নামে জয়ধ্বনি দিচ্ছেন, তার মধ্যেই দেখা যায় পান্নুন খলিস্তান জিন্দাবাদ ধ্বনি তুলেছেন।