Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিয়ের মরশুমে ভিড়ে মিশে পরপর চুরি রাজগড়ের 'ব্যান্ড বাজা বারাত' গ্যাংয়ের! পুলিশের জালে ৪ জন

এই গ্যাংকে নিয়ে ঘুম উড়েছিল পুলিশের। তবে অবশেষে তাঁরা সাফল্য পেয়েছে। গ্রেফতার হয়েছে এই গ্যাংয়ের চার সদস্য। 

বিয়ের মরশুমে ভিড়ে মিশে পরপর চুরি রাজগড়ের 'ব্যান্ড বাজা বারাত' গ্যাংয়ের! পুলিশের জালে ৪ জন

দিল্লি পুলিশ - ফাইল ছবি

শেষ আপডেট: 22 November 2024 15:17

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মরশুম শুরু হলেই এদের দৌরাত্ম্য বেড়ে যায়। কয়েকদিনের মধ্যে পরিকল্পনা করেই একে একে হানা দেয় কোনও না কোনও বিয়ের অনুষ্ঠানে। সর্বস্ব লুট করেই গা ঢাকা দেয়। 'ব্যান্ড বাজা বারাত' নামের এই গ্যাংকে নিয়ে ঘুম উড়েছিল পুলিশের। তবে অবশেষে তাঁরা সাফল্য পেয়েছে। গ্রেফতার হয়েছে এই গ্যাংয়ের চার সদস্য। 

দিল্লি-গুরুগ্রাম সীমানা থেকে চারজন চোরকে পাকড়াও করেছে পুলিশ। এদের নাম রাজু কুমার (৫০), সুমিত (৩০), মোহিত (১৯), করণ (৩০)। ঘিটর্নি মেট্রো স্টেশনের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, একটি বিয়ের অনুষ্ঠানে চুরি করার পরিকল্পনা করেই তারা সেখানে গেছিল। পুলিশ জানিয়েছে, এই গ্যাং শুধু দিল্লি নয়, দেশের আরও অনেক রাজ্যে চুরির ঘটনায় জড়িত আছে। 

যে চারজন গ্রেফতার হয়েছে তারা সকলেই মধ্যপ্রদেশের রাজগড়ের কাদিয়া গ্রামের বাসিন্দা। এই গ্রাম থেকেই বহু অপরাধী বেরিয়ে এসেছে যারা দেশজুড়ে বিভিন্ন চুরি-ডাকাতির ঘটনায় যুক্ত। পুরো বিষয়টিই একটি চক্রের মতো কাজ করে বলে জানিয়েছে পুলিশ।

ঠিক কী রকম এই চক্র? 

চুরির কাজ করানোর জন্য ওই গ্রামের বহু পরিবারের থেকে ছেলেপুলে 'ভাড়া' নেয় এই গ্যাং। তার জন্য পরিবারকে মোটা টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়। এইভাবেই দিনের পর দিন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে একাধিক পরিবার। যাদের 'ভাড়া' করা হয় তাদের শেখানো হয়, কীভাবে বিয়ের অনুষ্ঠানের ভিড়ে মিশে গিয়ে চুরি করতে হবে। জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারা মূলত দামি ব্যাগের খোঁজ করত বিয়েবাড়ি গিয়ে। তাতে টাকা, গয়না যাই থাকত, নিয়ে নিত। 


```