Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নাবালিকার প্রতি 'ভয়ঙ্কর' প্রেম, নগ্ন ছবি পাঠিয়ে বিবাহ প্রস্তাব, 'না' শুনেই হাত কাটল যুবক

নাবালিকার প্রতি 'ভয়ঙ্কর' প্রেম, নগ্ন ছবি পাঠিয়ে বিবাহ প্রস্তাব, 'না' শুনেই হাত কাটল যুবক

শেষ আপডেট: 2 October 2023 12:35

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম মারফত আলাপ হয়েছিল। তারপর থেকেই ছিনে জোঁকের মতো ১৩ বছরের মেয়ের পিছনে পড়েছিল এক যুবক। দিনেরাতে মেসেজ করে উত্যক্ত করা, সবসময় নজরদারি চালানো, নগ্ন ছবি পাঠানো, এমনকী খারাপভাবে স্পর্শ করা-কিছুই বাদ যায়নি। কিশোরীর বয়স ১৮ হলেই তাকে বিয়ে করবে বলেও জানিয়ে দিয়েছিল সে। কিন্তু প্রত্যাখ্যাত হতেই নিজের হাত কেটে বসল যুবক। নিরন্তর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছিল কিশোরী। তারপর তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনাটি মহারাষ্ট্রের ঠানে শহরের। ১৩ বছরের নাবালিকা মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে একটি মেসেজিং প্ল্যাটফর্মে প্রোফাইল খুলেছিল। সেইখানেই অভিযুক্তের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেছিল সে। প্রাথমিকভাবে ওই যুবকের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলত নাবালিকা। কিন্তু আস্তে আস্তে যুবকের কথাবার্তা অন্য দিকে মোড় নিতে শুরু করে। কিশোরীকে প্রেম নিবেদন করে সে, জানায় ১৮ বছর বয়স হলেই বিয়ে করে নেবে তাকে। 

নাবালিকা যুবকের আচরণে বিরক্ত হয়ে কথা বন্ধ করে দিলে তার গতিবিধির উপর নিজের রাখতে শুরু করে সে। এমনকী, দেখা করে কিশোরীকে অশালীনভাবে স্পর্শও করে। নিজের নগ্ন ছবি সে পাঠাতে শুরু করে নাবালিকাকে। এমনকী, কিশোরী যখন তাকে প্রত্যাখ্যান করে, তখন হতাশায় নিজের হাতের কবজিও কেটে ফেলে অভিযুক্ত। তার ক্রমশ বেড়ে চলা উৎপাতের জেরে একাধিকবার অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তারপরেই সে ঠিক করে, এবার থানায় অভিযোগ দায়ের করতেই হবে। 

শেষমেশ রবিবার ঠানের শ্রীনগর থানায় এফআইআর দায়ের করে নিগৃহীতা নাবালিকা। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।  


```