Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ডেপুটি স্পিকার পদে মমতার পছন্দ অযোধ্যার অবধেশ, এক ঢিলে দুই পাখি নিশানা তৃণমূল নেত্রীর

লোকসভায় এবার ডেপুটি স্পিকার থাকবেন বলে বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর।

ডেপুটি স্পিকার পদে মমতার পছন্দ অযোধ্যার অবধেশ, এক ঢিলে দুই পাখি নিশানা তৃণমূল নেত্রীর

লোকসভায় ডেপুটি স্পিকার

শেষ আপডেট: 1 July 2024 11:28

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় এবার ডেপুটি স্পিকার থাকবেন বলে বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর। আগের লোকসভায় পদটি ফাঁকা থাকায় বিরোধীরা বারে বারে সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগ তুলেছিল। 

এবার ডেপুটি স্পিকার থাকবেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এমন আভাস পেয়ে বিরোধী শিবির প্রার্থী ঠিক করে ফেলেছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান ফৈজাবাদ থেকে বিজয়ী সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ কুমারকে ডেপুটি স্পিকার করা হোক। ফৈজাবাদ লোকসভা আসনের মধ্যে আছে অযোধ্যা। যেখানে রাম মন্দির তৈরি হয়েছে। অবধেশ কুমারকে কম-বেশি সকলেই অযোধ্যার সাংসদ বলে থাকেন। 

অখিলেশ ও ফৈজাবাদ থেকে জয়ী অবধেশ কুমার।

তৃণমূল নেত্রী প্রবীণ অবধেশ কুমারের নাম ডেপুটি স্পিকার হিসাবে প্রস্তাব করে এক ঢিলে দুই পাখি মেরেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। হিসাব মতো সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের ওই পদ পাওয়ার কথা। কিন্তু মমতা কংগ্রেস এবং ইন্ডি জোটের বাকি নেতাদের বলেছেন, স্পিকার পদে যেহেতু কংগ্রেস কে সুরেশ লড়াই করেছিলেন তাই ডেপুটি স্পিকারের পদে জোটের অন্য শরিকদের নাম বিবেচনা করা হোক। ৩৭টি আসন পেয়ে সমাজবাদী পার্টি সংসদে তৃতীয় স্থানে আছে। 

অবধেশ কুমারের নাম যে কারণে কংগ্রেসের পক্ষে খারিজ করা সম্ভব হয়নি, একই কারণে ফৈজাবাদের সাংসদকে নিয়ে অস্বস্তিতে পড়ছে বিজেপি তথা এনডিএ। বিজেপির শীর্ষ নেতৃত্বের আশঙ্কা, অবধেশ কুমার প্রার্থী হলে এনডিএ’র অনেক শরিক তাঁকে সমর্থন করতে পারেন। অবধেশ একজন জনপ্রিয় দলিত নেতা। বলতে গেলে রাজ্যে ওই সম্প্রদায়ের মুখ।

 উত্তর প্রদেশ-সহ গোটা হিন্দি বলয়ে এবারের লোকসভা ভোটের অঙ্ক ওলটপালট হয়ে গিয়েছে, দলিত ভোটের কারণে। মায়াবতী এবং বিজেপি-সহ এনডিএ শরিকদের দলিত ভোটের সিংহভাগ চলে গিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের দিকে। সেই কারণে উত্তর প্রদেশে অখিলেশ যাদবের দল ৩৭ এবং কংগ্রেস সাতটি লোকসভা আসনে জয়লাভ করেছে। 

শুধু উত্তর প্রদেশ নয়, বিহার, ঝাড়খণ্ড-সহ গোটা মধ্য ও উত্তর ভারতে অবধেশের জয় সাড়া ফেলেছে। হিন্দুত্বের গর্ভগৃহে সমাজবাদী পার্টির বিপুল জয় রাজনীতির বহু পণ্ডিতকেই বিস্মিত করেছে। 

জানা গিয়েছে, মমতার প্রস্তাবে ইন্ডি জোটের নেতারা রাজি। কংগ্রেসও আপত্তি তোলেনি। রাহুল গান্ধীর সঙ্গে এই ব্যাপারে অখিলেশ যাদব এবং তৃণমূল নেতৃত্বের  কথা হয়েছে। অখিলেশ-সহ ইন্ডি জোটের নেতাদের কাছে ফোনে অবধেশের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রস্তাব করেন। আরও জানা যাচ্ছে, বিজেপির প্রবীণ নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে ডেপুটি স্পিকার পদ নিয়ে কথা বলেছেন। তবে পদটি বিরোধীদের দেওয়ার কোনও আশ্বাস দেননি। সংশয় তৈরি হয়েছে, ওই পদে ভোটাভুটি হলে বিজেপি তাদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে কি না। কারণ, এনডিএ-র বহু শরিক অবধেশের বিরোধিতায় নারাজ। এই পরিস্থিতিতে চলতি লোকসভাও ডেপুটি স্পিকার শূন্য থেকে যাওয়া অসম্ভব নয়।


```