Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চিতাবাঘের দাপটে ফের রক্তাক্ত উত্তরপ্রদেশ! জখম দুই স্কুলপড়ুয়া-সহ ১২, ফাঁদ পেতেছে বন দফতর

আহতদের তালিকায় অন্যান্য মানুষদের পাশাপাশি দুই স্কুল পড়ুয়া ও তিন বন কর্মী রয়েছেন।

চিতাবাঘের দাপটে ফের রক্তাক্ত উত্তরপ্রদেশ! জখম দুই স্কুলপড়ুয়া-সহ ১২, ফাঁদ পেতেছে বন দফতর

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 December 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তরপ্রদেশে চিতাবাঘের দাপট! সোমবার সকালে যোগীরাজ্যের ফারুখাবাদে কমপক্ষে ১২ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, শুধু এলাকায় দাপাদাপি নয় ইতিমধ্যে চিতাবাঘের আক্রমণে ঘরে থাকাও রীতিমতো চ্যালেঞ্জিং। তবে উত্তরপ্রদেশে মানুষখোকোর আক্রমণের গল্প নতুন নয়। বিগত কয়েক মাস ধরে এমন খবর বারবার সংবাদমাধ্যমে উঠে এসেছে। প্রাণ গেছে বহু সাধারণ মানুষের।

সূত্রের খবর, আহতদের তালিকায় অন্যান্য মানুষদের পাশাপাশি দুই স্কুল পড়ুয়া ও তিন বন কর্মী রয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যাচ্ছে, একটি চিতাবাঘই এলাকায় ঢুকেছে এবং এত জন মানুষকে আক্রমণ করেছে।

এদিন সকালে ফারুখাবাদের একাধিক গ্রামে হানা দেয় চিতাবাঘটি। সকাল সাড়ে আটটা নাগাদ তাকে এলাকার একাধিক প্রান্তে ঘুরতে দেখা যায়। বেলা বাড়তেই একের পর এক মানুষকে আক্রমণ করে সে। জানা গেছে, যে দুই পড়ুয়া জখম হয়েছে তারা এদিন স্কুলে যাচ্ছিল। আচমকাই তাদের উপর ঝাপিয়ে পড়ে বাঘটি। পরে স্থানীয়দের তৎপরতায় কোনওমতে প্রাণ বাঁচে তাদের।

এরপর সেখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী মাদনা এলাকায় দেখা যায় চিতাবাঘটিকে। সেখানেও চারজনের উপর চিতাবাঘটি আক্রমণ চালিয়েছে বলে খবর। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং পরিস্থিতির সামাল দেয়। তবে চিতাবাঘকে কোনওভাবেই আয়ত্তে না গেলে খবর দেওয়া হয় বন দফতরকে।

যদিও বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও তার দেখা মেলেনি। ইতিমধ্যে চিতাবাঘকে ধরতে ফাঁদ পাতা হলেও লাভের লাভ হয়নি। উল্টে তিন বনকর্মীর উপর হামলা চালিয়ে চম্পট দেয় সে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী চিতাবাঘটির নাগাল এখনও পাওয়া যায়নি। তবে আতঙ্কে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের।

এর আগে বাহরাইচে নেকড়ের আক্রমণে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। আহতও হয়েছিলেন বহু মানুষ। পরিস্থিতিতে শেষমেশ লাগাম টানা গেলেও ফের উত্তর প্রদেশে চিতাবাঘের হানায় মাথায় হাত প্রশাসনের।


```