Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হরিয়ানা বিজেপিতে গৃহ অশান্তি চরমে, শপথ অনুষ্ঠান বয়কট প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ভিজের

শরিক জননায়ক জনতা পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বদলে নেওয়ার এমন নজির খুব বেশি নেই। 

হরিয়ানা বিজেপিতে গৃহ অশান্তি চরমে, শপথ অনুষ্ঠান বয়কট প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ভিজের

শেষ আপডেট: 13 March 2024 10:25

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় শরিকি বিবাদের মাঝে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। মনোহর লাল খট্টরকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয়েছে নায়েব সিং সাইনিকে। 

শরিক জননায়ক জনতা পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বদলে নেওয়ার এমন নজির খুব বেশি নেই। 

তবে তাতে ঘরোয়া বিবাদ মেটেনি পদ্ম শিবিরের। বরং নজিরবিহীন বিদ্রোহের মুখোমুখি হয়েছে দল। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ শুধু শপথ অনুষ্ঠান বয়কট করেছেন তাই-ই নয়, মঙ্গলবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সাইনিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের খোলাখুলি বিরোধিতা করেন। তার আগে, সাইনির নাম মুখ্যমন্ত্রী হিসাবে প্রস্তাব করার দলীয় সিদ্ধান্ত মানতে অস্বীকার করেন এই প্রবীণ নেতা। বিজেপি সুত্রে বলা হচ্ছে, মোদী জমানাই শুধু নয়, তার আগেও বিজেপিতে এমন বিদ্রোহের নজির নেই।

মঙ্গলবার পরিষদীয় বৈঠকে সাইনির নামে সিলমোহর পড়তেই সভা ছেড়ে চলে যান ভিজ। বিকালে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দেখা যায়, ভিজ অনুপস্থিত। তাঁর নাম মন্ত্রী তালিকায় থাকলেও শপথ নেননি। টিভিতে দেখা যায়, বিদ্রোহী ভিজ আম্বালার বাড়িতে নাতি নাতনিদের সঙ্গে  টেনিস খেলছেন। 

তার আগে রাজভবন থেকে ঘন ঘন ফোন করা হয় তাঁর মোবাইলে। তিনি ফোন ধরেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী খট্টর, মুখ্যমন্ত্রী সাইনিও ফোনে ধরতে পারেননি ভিজকে। 

তবে এরই মাঝে সাংবাদিকদের ডেকে সিএএ নিয়ে নোটিফিকেশন জারি হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করে বিবৃতি দেন হরিয়ানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। 

ভিজ হরিয়ানার প্রভাবশালী বিজেপি নেতাদের একজন। আম্বালার পাচঁবারের এই বিধায়ক বির্তকিত মন্তব্য করার কারণে গোটা দেশেই তাঁর পরিচিতি আছে। খাদি বস্ত্রের প্রসারে গান্ধীজির থেকেও নরেন্দ্র মোদীর অবদান বেশি, এমন মন্তব্যের জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর ধমক খেতে হয়েছিল তাঁকে। 

আগের মুখ্যমন্ত্রী খট্টরের সঙ্গেও ভিজের খোটাখুটি লেগেই থাকত। খট্টরের পরিবর্তে তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে, ধরে নিয়েছিলেন এই নেতা। কিন্তু দলের চলতি নীতি মেনে কম বয়সি সাইনিকে বেছে নেয় দল।


```