Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত ইয়েদুরাপ্পাকে এখনই গ্রেফতার নয়, আপাতত রক্ষাকবচ হাইকোর্টের

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রক্ষাকবচ দিল উচ্চ আদালত।

নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত ইয়েদুরাপ্পাকে এখনই গ্রেফতার নয়, আপাতত রক্ষাকবচ হাইকোর্টের

বিএস ইয়েদুরাপ্পা

শেষ আপডেট: 14 June 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাকে যৌন নিগ্রহে অভিযুক্ত বিএস ইয়েদুরাপ্পাকে এখনই গ্রেফতার নয়, শুক্রবার জানিয়ে দিল কর্নাটক হাইকোর্ট। ১৭ জুন, মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রক্ষাকবচ দিল উচ্চ আদালত।

এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। পকসো আইনে পুলিশে মামলা দায়ের হয়েছে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে বেঙ্গালুরুর আদালত। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন সে রাজ্যের পুলিশমন্ত্রী জি পরমেশ্বর। তারপর থেকেই ওই বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে জল্পনা বাড়তে থাকে। তবে শুক্রবার ইয়েদুরাপ্পার গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে আগামী ১৭ জুন তাঁকে সিআইডির বিশেষ তদন্তকারী দলের (সিট) মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

১৭ বছর বয়সি এক নাবালিকার মায়ের অভিযোগ ছিল, তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং বিচারের আশায় মেয়েকে নিয়ে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহায্য তো করেননি, উল্টে তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেছেন। যা প্রকাশ্যে আসতেই দক্ষিণের রাজনীতিতে হইচই পড়ে যায়। 

যৌন হেনস্থার এই মামলার তদন্ত করছে সিআইডি। বিএস ইয়েদুরাপ্পাকে তাঁরা তলবও করেছিল। কিন্তু তিনি সেই তলবে সাড়া না দিয়ে সময় চেয়ে নিয়েছিলেন। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও বেঙ্গালুরুতে নেই ইয়েদুরাপ্পা। তিনি রয়েছেন দিল্লিতে। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, বেঙ্গালুরু ফিরে এসে ইয়েদুরাপ্পা তদন্ত প্রক্রিয়ায় যোগ দেবেন। 

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নির্যাতিতার মায়ের মূল অভিযোগ, মেয়ের ধর্ষণ মামলায় যাতে সিট গঠন করে তদন্ত করা হয়, সেই দাবি নিয়ে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন তিনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর কথা শোনার পর মেয়েকে নিয়ে পাশের ঘরে চলে যান এবং দরজা বন্ধ করে দেন। অন্তত ৫ মিনিট তাঁরা ভেতরে ছিলেন! ঘর থেকে বেরিয়ে আসার পর ইয়েদুরাপ্পাকে প্রশ্ন করা হলে তিনি জানান, নাবালিকাকে সত্যিই ধর্ষণ করা হয়েছে কিনা, তা পরীক্ষা করছিলেন তিনি! একই সঙ্গে, বিষয়টি বাইরে কাউকে না বলতেও নাকি নির্দেশ দিয়েছিলেন! 

যদিও ইয়েদুরাপ্পার অফিস থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বরং তাঁদের দাবি, এই মহিলা তাঁর মেয়েকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগে ৫৩টি মামলা করেছেন। সবকটিই ভুয়ো।


```