
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 12 November 2024 19:14
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ৫১তম প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন সঞ্জীব খান্না। দেশের নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। তারপরই নতুন প্রধান বিচারপতি পেল দেশ। আগামী ছয় মাসের জন্য প্রধান বিচারপতি পদে থাকবেন সঞ্জীব। ২০২৫ সালের ১৩ মে তিনি অবসর নেবেন।