Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এবার তাড়াতাড়ি বিয়েটা করতে হবে, আর কী জানালেন দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর কংগ্রেস নেতা

মা সনিয়ার কর্মভূমি রায়বরেলিতে এক মঞ্চে দাদা-বোন

এবার তাড়াতাড়ি বিয়েটা করতে হবে, আর কী জানালেন দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর কংগ্রেস নেতা

সোমবার রায়বরেলির মহারাজগঞ্জে এক জনসভায় রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী।

শেষ আপডেট: 13 May 2024 17:10

দ্য ওয়াল ব্যুরো: দেশের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' রাহুল গান্ধী বিয়ে করতে চলেছেন। সোমবার উত্তরপ্রদেশের রায়বরেলিতে নিজের কেন্দ্রে প্রচারে এসে কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিজের মুখেই খোলসা করলেন বিয়ের কথা। এদিনের সভায় উপস্থিত রায়বরেলি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেত্রী বোন প্রিয়ঙ্কা গান্ধীর উপস্থিতিতেই রাহুল জনতাকে জানালেন, বিয়ে করতে চলেছেন তিনি।

রায়বরেলি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল এদিন নির্বাচনী সভার মতো ভাবগম্ভীর পরিবেশকে হালকা করে দেন একটি মন্তব্যে। জনতা তাঁর কাছে জানতে চায়, শাদি কব হোগি। অর্থাৎ আপনি বিয়ে করছেন কবে? রাহুলের সহাস্য জবাব, অব জলদি হি করনি পড়েগি।

মহারাজগঞ্জের সভায় রাহুল আরও বলেন, রায়বরেলির সঙ্গে আমাদের ১০০ বছরের সম্পর্ক। কিছুদিন আগে আমি মায়ের সঙ্গে বসেছিলাম। মাকে আমি বলেছিলাম, একটি ভিডিওতে আমি বলেছি, আমার দুই মা। একজন সোনিয়াজি অন্যজন ইন্দিরাজি। আমার মায়ের কথাটা শুনে পছন্দ হয়নি। কিন্তু আমি বোঝালাম, মা হলেন তিনি যিনি সন্তানকে সঠিক পথ দেখান এবং তাকে রক্ষা করেন। সনিয়া এবং ইন্দিরাজি আমাকে তাই করেছেন। এই রায়বরেলি হল আমার সেই দুই মায়ের কর্মভূমি। এই কারণেই আমি রায়বরেলি থেকে প্রার্থী হতে রাজি হয়েছি, বলেন রাহুল।

কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে বলেন, দেশের ইতিহাসে এই প্রথম বিজেপি-আরএসএস আমাদের সংবিধানকে শেষ করতে উঠেপড়ে লেগেছে। ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলির কথাও ভাষণে উল্লেখ করেন তিনি। ভাষণ চলাকালীনই দাদা রাহুল বোন প্রিয়ঙ্কাকে কাছে ডেকে নেন। বোনের গাল টিপে আদর করে তাঁর প্রশংসা করেন।

রাহুল বলেন, আমার এই বোন আমার জন্য এখানে ঘামরক্ত ঝরিয়ে চলেছে আমাকে জেতাতে। কারণ আমি সারা দেশে প্রচার চালিয়ে যাচ্ছি। তখন ও এখানে লাগাতার মাটি কামড়ে পড়ে রয়েছে।


```