Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রদর্শনীতে ডোভাল, কী বার্তা ভারতের নিরাপত্তা উপদেষ্টার

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ওই প্রতিষ্ঠান আয়োজিত দিল্লির প্রদর্শনীতে যোগ দেওয়ায় সেটি ভিন্ন মাত্রা পেয়ে গিয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রদর্শনীতে ডোভাল, কী বার্তা ভারতের নিরাপত্তা উপদেষ্টার

প্রদর্শনীতে অজিত ডোভাল

শেষ আপডেট: 25 February 2025 10:44

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘুদের (Bangladesh minorities) উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনা নিয়ে বড় আকারে প্রদর্শনীর ব্যবস্থা করেছে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (Vivekananda International Foundation)। ভারতের (India) এই 'থিঙ্ক ট্যাঙ্ক' প্রতিষ্ঠানটি বৈদেশিক সম্পর্কের বিষয়ে কাজ করে থাকে। তাদের গবেষণার অন্যতম বিষয় বাংলাদেশ। 

ভারতের নিরাপত্তা উপদেষ্টা (Chief Security advisor) অজিত ডোভাল (Ajit Doval) ওই প্রতিষ্ঠান আয়োজিত দিল্লির প্রদর্শনীতে যোগ দেওয়ায় সেটি ভিন্ন মাত্রা পেয়ে গিয়েছে। ডোভাল সেখানে কোনও মন্তব্য না করলেও উদ্যোক্তা সংগঠনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা উপদেষ্টার উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতনের (incidents of minorities percecution) ঘটনায় ভারত সরকার কতটা উদ্বিগ্ন।

প্রদর্শনীতে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ঘটনার স্থির এবং ভিডিও চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ধারাবাহিকভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আহমেদিয়া মুসলিমদের উপর নির্যাতন, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, দখল করার একাধিক ঘটনা ঘটেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বহু নারী যৌন লাঞ্ছনার শিকার হয়েছেন। ইউনুস সরকার সমস্যাকে লঘু করে দেখছে বলে ভারত সরকার গোড়া থেকে দাবি করে আসছে। বাংলাদেশ সরকারের বক্তব্য, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সেগুলি সাম্প্রদায়িক নয়। আওয়ামী লিগের সমর্থক হওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের উপর হামলা হয়েছে।

বাংলাদেশ সরকারের এই বয়ানে বিরক্ত ভারত। দু'দিন আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ঘটনায়  ফের উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের একাংশের লাগাতার ভারত বিরোধিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভারতের সঙ্গে তারা সত্যি সুসম্পর্ক চায় কিনা তা নিয়ে বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন জয়শঙ্কর।জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতেও একই পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়।


```