Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

নেপালের হোটেলে আগুন জেন জি-দের, ঘুরতে গিয়ে ঝলসে মৃত্যু ভারতীয় মহিলার

নেপালে জেন জি আন্দোলনের জেরে কাঠমান্ডুর এক হোটেলে আগুন লাগে। সেই আগুন থেকে বাঁচতে পালানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ভারতীয় মহিলা। 

নেপালের হোটেলে আগুন জেন জি-দের, ঘুরতে গিয়ে ঝলসে মৃত্যু ভারতীয় মহিলার

মহিলার ছবি (সংগৃহীত)

গার্গী দাস

শেষ আপডেট: 12 September 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া ব্যান ও দেশে দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামেন নেপালের তরুণ-তরুণীরা। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন চললেও পরে তা ভয়াবহ আকার হয়। একাধিক ভবনে আগুন, মন্ত্রীর বাসভবনে ভাঙচুর চালাতে শুরু করেন তাঁরা। আগুন লাগিয়ে দেওয়া হয় কাঠমান্ডুর একটি হোটেলেও। এই পরিস্থিতিতে প্রাণে বাঁচতে হোটেল থেকে পালাতে গিয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক মহিলার।

স্থানীয়রা জানাচ্ছেন, হোটেলে আগুন লাগিয়ে দেওয়ায় ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে বহু মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। সেই সময়ই প্রাণ হারান ওই ভারতীয় মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কীভাবে আগুন লাগানো হল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বামী রামবীর সিং গোলার সঙ্গে ৫৭ বছরের রাজেশ গোলা ৭ সেপ্টেম্বর তিনি নেপালে গেছিলেন। সেখানে চলা প্রবল অশান্তির মধ্যে ৯ সেপ্টেম্বর এই ভয়াবহ ঘটনা হয়। প্রাণ বাঁচাতে পালানোর সময় স্বামীর সঙ্গে আলাদা হয়ে যান তিনি। পরিবারের দাবি, সেই সময় পাশে স্বামী থাকলে হয়তো প্রাণ বাঁচানো যেত।

এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিহতের ছেলে বিষাল বলেন, 'বাবার সঙ্গে থাকলে মা বেঁচে যেতেন।'

তাঁর দেহ কোথায় রাখা রয়েছে। আদৌ ভারতে ফেরানো হবে কি না। সেসব বিষয়ে কিছু জানা যায়নি। দিল্লির তরফেও এপর্যন্ত কোনও বার্তা মেলেনি।


```