Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শ্রীলঙ্কা নৌসেনার গুলিতে আহত ৫ ভারতীয় মৎস্যজীবী, কলম্বোর কাছে জবাব তলব ক্ষুব্ধ নয়াদিল্লির

১৩ জন মৎস্যজীবীর মধ্যে তিনজন অল্প আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

শ্রীলঙ্কা নৌসেনার গুলিতে আহত ৫ ভারতীয় মৎস্যজীবী, কলম্বোর কাছে জবাব তলব ক্ষুব্ধ নয়াদিল্লির

ফাইল ছবি

শেষ আপডেট: 28 January 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে ৫ ভারতীয় মৎস্যজীবীকে গুলি করার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার নৌসেনার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ ভারত সরকার। ইতিমধ্যে বিষয়টির তীব্র নিন্দা করে ভারতে কলম্বোর রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। কেন এমন ঘটনা ঘটল তা জানতে চায় নয়াদিল্লি। 

মঙ্গলবার সকালে ডেলফ্ট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা টপকানোর অভিযোগে ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছিল শ্রীলঙ্কার নৌসেনা। তারপরই তাদের ওপর গুলি চালানো হয়েছে বলে দাবি। এতেই ৫ জন গুরুতর আহত হন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নয়াদিল্লি কলম্বোর থেকে ব্যাখ্যা চেয়েছে। 

ইতিমধ্যে খবর, ১৩ জন মৎস্যজীবীর মধ্যে তিনজন অল্প আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক না হলেও ভাল নয়। এই মুহূর্তে জাফনার হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। জাফনার ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা তাঁদের দেখভাল করছেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।

কয়েক সপ্তাহ আগে শ্রীলঙ্কার নৌসেনা ৮ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল। সেই সময়ও একই অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। তবে গুলি চালানোর ঘটনা স্বাভাবিকভাবেই আলোড়ন সৃষ্টি করেছে। 

এর আগে কচ্ছতিবু দ্বীপ নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে কার্যত সংঘাত দেখা দিয়েছিল। কারণ নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন শ্রীলঙ্কার হাতে এই দ্বীপ তুলে দেওয়ার যে সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছিল, তা ভারতের জাতীয় অখণ্ডতা এবং স্বার্থকে দুর্বল করে দিয়েছে। সেই সময়ে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছিল। 


```