Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সচিব হলেন আইএফএস নিধি তিওয়ারি, কী পরিচয় বারাণসীর এই কন্যের?

পূর্বে তিনি ভারতের প্রধানমন্ত্রীর ডেপুটি সচিব পদের দায়িত্বভারও সামলেছেন।

প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সচিব হলেন আইএফএস নিধি তিওয়ারি, কী পরিচয় বারাণসীর এই কন্যের?

প্রধানমন্ত্রীর নতুন ব্যক্তিগত সচিব আইএফএস নিধি তিওয়ারি

শেষ আপডেট: 31 March 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্যক্তিগত সচিব (Private Secretary) পদে নিযুক্ত হলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার নিধি তিওয়ারি (Nidhi Tewari)। আজ, সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের (Central Government of India) তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বে তিনি ভারতের প্রধানমন্ত্রীর ডেপুটি সচিব (Deputy Secretary) পদের দায়িত্বভারও সামলেছেন। তারপর পদোন্নতি হয়ে এখন তিনি নতুন এই পদের দায়িত্ব পেয়েছেন, এমনটা বলা হয়েছে এক নির্দেশিকায়।

২৯ মার্চে মন্ত্রকের ওই নির্দেশিকায় জানানো হয়েছে, ‘ক্যাবিনেটের নিয়োগের দায়িত্বে থাকা কমিটি ২০১৪ ব্যাচের আইএফএস অফিসার নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি সচিব থেকে পদোন্নতির মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির ব্যক্তিগত সচিব পদে বহাল করার সিদ্ধান্ত নিয়েছে। কো-টার্মিনাস বেসিসে বা পরবর্তী যে কোনও নির্দেশের আগে পর্যন্ত (বা আগে যা বহাল ছিল) লেভেল ১২ পে ম্যাট্রিক্সের সুযোগ সুবিধা তিনি পেতে চলেছেন।’

কে এই নিধি তিওয়ারি?

উত্তরপ্রদেশের বারাণসীর মেহমারগঞ্জের বাসিন্দা নিধি তিওয়ারি প্রধানমন্ত্রীর সংসদের সঙ্গে যুক্ত রয়েছেন ২০১৪ থেকে। সেই বছরেই ইন্ডিয়ান ফরেন সার্ভিসে আমলাপদে যোগ দেন তিনি। ইউপিএসসি-তে ৯৬ নম্বর র‍্যাঙ্ক অধিকার করেছিলেন তিনি। তার আগে তিনি বারাণসীতে কমার্শিয়াল ট্যাক্সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন, চাকরি করতে করতেই তিনি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।

২০২২-এ সচিব হিসেবে যোগ দেন নিধি, তার পরের বছর ডেপুটি সচিব হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। ডেপুটি সচিব পদে থাকাকালীন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও কাজ করেছেন তিনি।


```