Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুনামি থেকে উদ্ধার করে লালনপালন করেছিলেন, 'ছোট মেয়ে'র বিয়ে দিলেন 'গডফাদার' আইএএস অফিসার

আইএএস রাধাকৃষ্ণণ বর্তমানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। গত রবিবার মীনা নামের ওই তরুণীর বিয়ে দিয়েছেন তিনি।

সুনামি থেকে উদ্ধার করে লালনপালন করেছিলেন, 'ছোট মেয়ে'র বিয়ে দিলেন 'গডফাদার' আইএএস অফিসার

ফাইল ছবি

শেষ আপডেট: 4 February 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: ২০০৪ সালে ভয়ঙ্কর সুনামির সাক্ষী থেকেছিল দেশ। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে তার প্রভাব পড়েছিল। তামিলনাড়ুতে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল সে সময়ে। তবে অবিশ্বাস্যভাবে এক শিশু কন্যা বেঁচে যায়। তাঁকে বাঁচিয়েছিলেন জে রাধাকৃষ্ণণ, যিনি তখন নাগাপট্টিনাম জেলার জেলাশাসক ছিলেন। ২০২৫ সালে সেই মেয়েটির দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন তিনি। 

আইএএস রাধাকৃষ্ণণ বর্তমানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। গত রবিবার মীনা নামের ওই তরুণীর বিয়ে দিয়েছেন তিনি। ২০০৪ সালে সুনামির ঢেউয়ে যখন তামিলনাড়ুর উপকূল তোলপাড় তখন কিচারকুপ্পম গ্রামের মৎস্যজীবীদের এক অবর্জনার ডিপোতে মীনাকে পড়ে থাকতে দেখা গেছিল। সেখান থেকেই পরে তাকে উদ্ধার করেছিলেন রাধাকৃষ্ণণ। 

সুনামির পর অনাথ শিশুদের জন্য তামিলনাড়ু সরকার নাগাপট্টিনামে একটি আশ্রম খুলেছিল। মীনার মতো যে সকল শিশুদের উদ্ধার করা হয়েছিল তাদের সেখানেই রাখা হয়। এই মীনা নামটিও আশ্রম থেকেই দেওয়া। তার মতোই সৌম্যা নামের আরও এক শিশু ভেলেনকান্নি বিচ থেকে উদ্ধার হয়েছিল। রাধাকৃষ্ণণ এবং তাঁর স্ত্রী পরবর্তীকালে তাদের বাবা-মা হয়ে ওঠেন।

কাজের চাপ এবং ট্রান্সফারের মাঝেও মীনা এবং সৌম্যার সঙ্গে বরাবর যোগযোগ রেখে এসেছেন রাধাকৃষ্ণণ। ২০২২ সালে সৌম্যার বিয়ে দিয়েছিলেন তিনি। গত বছর তাঁর সন্তান হয়েছে। এবার মীনার বিয়ে দিয়েছেন রাধাকৃষ্ণণ। সুনামির তাণ্ডব থেকে বেঁচে ফেরা আরও অনেকে সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মীনাই সবথেকে কম বয়সি ছিল যে সুনামির বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিল। 


```