Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফিক্সড ডিপোজিটে কেটেছে ট্যাক্স, ব্যাঙ্ক ম্যানেজারকে থাপ্পড় মারলেন প্রৌঢ়, হল ধস্তাধস্তি

ব্যাঙ্কের আরেক কর্মী ম্যানেজারকে ঝামেলা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু পরিস্থিতি ঠিক হওয়ার বদলে আরও খারাপ হয়ে যায়।

ফিক্সড ডিপোজিটে কেটেছে ট্যাক্স, ব্যাঙ্ক ম্যানেজারকে থাপ্পড় মারলেন প্রৌঢ়, হল ধস্তাধস্তি

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 9 December 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: ফিক্সড ডিপোজিটে কেটেছে ট্যাক্স। ব্যাঙ্ক ম্যানেজারের ওপর চড়াও প্রৌঢ়। আহমেদাবাদের ইউনিয়ন ব্যাঙ্কের ঘটনা। ব্যাঙ্ক ম্যানেজারের মাথায় চাঁটিও মারেন তিনি। পাল্টা হাতাহাতিতে জড়িয়ে পড়েন ম্যানেজারও। ভাইরাল ঘটনার ভিডিও। 

৪৩ সেকেন্ডের ভিডিও-তে দেখা যাচ্ছে, দু'জন মারপিট করছেন। দু'জনই একে অপরের কলার ধরে। ধস্তাধস্তিও চলছে। ওই প্রৌঢ়র সঙ্গে ব্যাঙ্কে আসা এক বয়স্ক মহিলাকে মধ্যস্ততা করতে দেখা যায়।

ব্যাঙ্কের আরেক কর্মী ম্যানেজারকে ঝামেলা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু পরিস্থিতি ঠিক হওয়ার বদলে আরও খারাপ হয়ে যায়। একজন আরেকজন মারার চেষ্টা করেন। ম্যানেজারের মাথায় থাপ্পড় মারেন প্রৌঢ়। বাকি কাস্টমাররাও এগিয়ে আসেন। শেষে সকলের হস্তক্ষেপে দু'জনকে আলাদা করা সম্ভব হয়। 

তবে, ম্যানেজারকে ছেড়ে এরপর ব্যাঙ্কের আরেক কর্মীর ওপর চড়াও হন ওই প্রৌঢ়। 

জানা গিয়েছে, আহমেদাবাদের বস্ত্রপুর এলাকার ইউনিয়ন ব্যাঙ্কের ঘটনা এটি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এই মর্মে বস্ত্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 

কিছুদিন আগে এই একই ধরনের একটি ঘটনার সাক্ষী হয়েছিল পটনার একটি ব্যাঙ্ক। সিবিল স্কোর নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে হেনস্থা করেছিলেন এক কাস্টমার। মহিলা আধিকারিকের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করেন এক ব্যক্তি। ফোন কেড়ে ছুঁড়ে ফেলা হয় মাটিতে। পরে হুমকি দেন। এই ঘটনারও তদন্ত চলছে।


```